চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবরকে ছুঁলেন শান্ত, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের জয়জয়কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:48 অপরাহ্ন 13, মে 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার শান্তর ব্যাটিং দৃশ্য, টেস্ট র‍্যাঙ্কিংয়ে জয়জয়কার. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে পাকিস্তান বধের আনন্দের রেশ আরো বাড়িয়ে দিলো আইসিসি। টাইগার ক্রিকেটারদের বড় পুরস্কার দিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাদের। সবশেষ প্রকাশিত টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের পোস্টারবয় বাবর আজমকে ছুঁয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন বাঁহাতি ব্যাটার। ব্যাটার ও বোলারদের তালিকায়ও উন্নতি করেছে দেশের আরও কয়েকজন ক্রিকেটার।

পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করে আইসিসি। যেখানে টেস্ট ব্যাটারদের মধ্যে ১৬ ধাপ এগিয়েছেন শান্ত। ২৩তম স্থানে তার সঙ্গী পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম, যিনি মিরপুর টেস্টে খেলতে পারেননি। দুই জনেরই রেটিং পয়েন্ট ৬৪৯। মিরপুরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০১ ও দ্বিতীয় ইনিংসে ৮৭ রান আসে অধিনায়কের ব্যাট থেকে।

পাকিস্তানের বিপক্ষে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের আরও দুই ব্যাটার মুশফিকুর রহিম ও মুমিনুল হক। মুশফিক দুই ধাপ এগিয়ে ২৬তম স্থানে উঠে এসেছেন। মুশফিকের ক্যারিয়ার সর্বোচ্চ র‍্যাঙ্কিং ১৭। আর ১২ ধাপ এগিয়ে ইংল্যান্ডের তারকা ব্যাটার অলি পপের সঙ্গে যৌথভাবে ৩৫তম স্থানে জায়গা করে নিয়েছেন মুমিনুল।

বোলিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ৬৪ নম্বরে উঠেছেন নাহিদ রানা। মিরপুরে ২ উইকেট নেয়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার সর্বোচ্চ ১৩ নম্বরে। এর আগে ২০২৩ সালে ডিসেম্বরে ১৪ নম্বরে উঠেছিলেন তাইজুল। এদিকে প্রথম ইনিংসে ৫ উইকেট নিলেও আগের মতোই ২৭ নম্বরে আছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে চারে নেমে গেছেন মিরাজ।

Tags: পাকিস্তানবাংলাদেশমিরপুরমুমিনুললিড স্পোর্টসশান্ত
Previous Post

সাহসী গল্প নিয়ে কানে আরব বিশ্বের নির্মাতারা

Next Post

হামে আক্রান্ত ৬ মাসের শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন ডা. জুবাইদা রহমান

Next Post
নূর নাহার শিশুর পাশে দাঁড়িয়ে ডা. জুবাইদা রহমান. Channel i News - চ্যানেল আই নিউজ

হামে আক্রান্ত ৬ মাসের শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন ডা. জুবাইদা রহমান

ডোনাল্ড ট্রাম্প চীনে লাল গালিচা সংবর্ধনা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT