চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:20 অপরাহ্ন 13, মে 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প চীনে লাল গালিচা সংবর্ধনা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুইদিনের সফরে চীন পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে লাল গালিচা সংবর্ধনা জানিয়েছে বেইজিং।

বুধবার ১৩ মে স্থানীয় সময় সন্ধ্যায় ট্রাম্পকে বহনকারী ‘এয়ার ফোর্স ওয়ান’ চীনের রাজধানী বেইজিংয়ে অবতরণ করে। এরপর ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংসহ অন্যান্য গণমান্য ব্যক্তিরা।

ট্রাম্পের জন্য জাঁকজমক ও আড়ম্বরপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে বেইজিং। তাকে দেওয়া হয়েছে সামরিক গার্ড অব অনার।

বিমানবন্দরে ট্রাম্পকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিল চীনা শিশু-কিশোররা। তারা যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা নাড়িয়ে ট্রাম্পকে স্বাগত জানায়। মান্দারিন ভাষায় তারা স্লোগান দেয়, ‘স্বাগতম, আন্তরিক স্বাগতম।’

এই স্লোগানের মধ্য দিয়েই লাল গালিচা ধরে হেঁটে যান ট্রাম্প। এ সময় ট্রাম্প ছিলেন হাস্যোজ্জ্বল। পরে গড়ি বহরের লিমোজিন গাড়িতে ওঠার আগে দিয়ে তিনি মুষ্টিবদ্ধ হাত তুলে শুভেচ্ছা জানান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের এবারের সফরের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল তার সফরসঙ্গীরা। যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি কোম্পানিগুলোর একঝাঁক শীর্ষ নির্বাহী এই সফরে তার সঙ্গী হয়েছেন।

এই তালিকায় রয়েছেন অ্যাপলের টিম কুক, টেসলা ও স্পেসএক্সের কর্ণধার ইলন মাস্ক এবং ব্ল্যাকরকের ল্যারি ফিঙ্ক। এছাড়া, মেটার ভাইস চেয়ারম্যান ডিনা পাওয়েল ম্যাককর্মিক, ভিসার প্রধান নির্বাহী রায়ান ম্যাকলনার্নি, বোয়িংয়ের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কেলি ওর্টবার্গ, ব্ল্যাকস্টোনের প্রধান নির্বাহী স্টিফেন শোয়ার্জম্যান-সহ আরও বেশ কিছু মার্কিন কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন।

হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানান, সবমিলিয়ে ট্রাম্পের এই সফরে ডজনেরও বেশি মার্কিন টেক কোম্পানিগুলোর শীর্ষ কর্তকর্তারা রয়েছেন, যা দুই দেশের বাণিজ্য ও প্রযুক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করছে।

সফরসূচি অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে চীনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

সফরের আগে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প লিখেছিলেন, “আমি প্রেসিডেন্ট শি (জিনপিং) -কে অনুরোধ করব যেন তিনি চীনের বাজার ‘উন্মুক্ত’ করে দেন, যাতে এই অসাধারণ মেধাবী মানুষগুলো তাদের জাদু দেখাতে পারেন। এটিই হবে আমার প্রথম অনুরোধ।”

দুই দিনের এই চীন সফরে ট্রাম্পের জন্য গ্রেট হল অব দ্য পিপল-এ রাজকীয় সংবর্ধনা, ৬০০ বছরের পুরনো ঐতিহাসিক ‘টেম্পল অব হেভেন’ পরিদর্শন এবং রাষ্ট্রীয় ভোজসভার আয়োজন করা হয়েছে।

বাণিজ্য ছাড়াও আলোচনায় ইরান যুদ্ধ এবং তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির মতো স্পর্শকাতর বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

Tags: এয়ার ফোর্স ওয়ানচীন-যুক্তরাষ্ট্রডোনাল্ড ট্রাম্পলাল গালিচা সংবর্ধনা
Previous Post

হামে আক্রান্ত ৬ মাসের শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন ডা. জুবাইদা রহমান

Next Post

‘বাংলাদেশের চলচ্চিত্রকে গলা টিপে মারবেন না’

Next Post
চ্যানেল আই অনলাইন এর জন্য বাংলাদেশের চলচ্চিত্রের নতুন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাংলাদেশের চলচ্চিত্রকে গলা টিপে মারবেন না’

Bangladesh defense officials and military personnel at a formal event in an auditorium. Channel i News - চ্যানেল আই নিউজ

একাত্তর ও জুলাইকে একটিকে অপরের বিপরীতে দাঁড় করানো যাবে না: প্রতিরক্ষা উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT