চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরের মাটিতে বাংলাদেশ শক্তিশালী: ফার্গুসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:34 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেছনে ব্র্যান্ড লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের আগে উপমহাদেশের আবহাওয়ার সাথে মানিয়ে নিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন বিশ্রামে, নেতৃত্বে থাকবেন ৩২ বর্ষী পেসার লোকি ফার্গুসন।

বুধবার সিরিজের প্রথম ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলকে সমীহ করছেন অর্ন্তবর্তীকালীন এ অধিনায়ক। বলেছেন, ঘরের মাটিতে বাংলাদেশ শক্তিশালী।

প্রথমবার বাংলাদেশ সফরে আসা ফার্গুসন বলছেন, ‘এখানে আসতে পেরে খুব খুব বেশি ভালো লাগছে। প্রথমবার বাংলাদেশে এসেছি। সুতরাং, ইংল্যান্ড থেকে এখানকার আবহাওয়া কিছুটা আলাদা। একইসাথে উপমহাদেশে খেলতে আমি পছন্দ করি। এখানে সবসময় ভালো একটা চ্যালেঞ্জ থাকে। ঘরের মাটিতে অবশ্যই বাংলাদেশ শক্তিশালী দল।’

‘আশা করছি, আগামীকাল বৃষ্টি থাকবে না। কিন্তু আগামীকাল উইকেট কেমন হবে, পুরো সিরিজে কেমন হবে, তা দেখার জন্য মুখিয়ে আছি। অবশ্যই জার্গেনসেন এবং দলের অন্যান্য কিছু খেলোয়াড় যারা গত দুই-তিন বছর আগে খেলেছিল, তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি। আমাদের দলের চমৎকার দিক একটা হল, এখানে একজন দলনেতা নেই। এ বিষয়ে সবাই দলবদ্ধভাবে কাজ করবে।’

পেসার হওয়া সত্ত্বেও দলের দায়িত্ব সম্পর্কে ফার্গুসন বলেন, ‘এ দায়িত্ব দেয়ার পর গর্ববোধ করছি। তিন অধিনায়ক দলের বাইরে আছেন। বোলার হলে দায়িত্ব পালন করা যাবে না, সেই ধারণার পরিবর্তন হয়েছে। একই সাথে বিষয়টি আমাকে অনেক সুবিধা দেবে। বোলার হওয়ার কারণে তাদের সাথে কথা বলব, পরিকল্পনা করব। এটা চাপের মুহূর্তে সহায়তা করবে, একটা শক্তির জায়গা হবে।’

বৃহস্পতিবার দুপুর ২টায় ম্যাচ শুরু হবে। তিনটি ম্যাচই হবে মিরপুরের শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

Tags: উইলিয়ামসননিউজিল্যান্ডফার্গুসনবাংলাদেশবাংলাদেশ ক্রিকেটমিরপুরলিড স্পোর্টস
Previous Post

কমিউনিটি ক্লিনিকের জন্য প্রধানমন্ত্রীকে ব্রাউন ইউনিভার্সিটির সম্মাননা

Next Post

বিশ্বসেরা ৫০টি হোটেলের তালিকা প্রকাশিত

Next Post
আধুনিক হোটেল ও সুইমিং পুলের সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বসেরা ৫০টি হোটেলের তালিকা প্রকাশিত

সুন্দর নারী মডেল ফ্যাশন শোতে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্যাশন শোতে অংশ নেয়ায় সিনেমায় নিষিদ্ধ অভিনেত্রী!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT