চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্যাশন শোতে অংশ নেয়ায় সিনেমায় নিষিদ্ধ অভিনেত্রী!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:45 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
সুন্দর নারী মডেল ফ্যাশন শোতে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের উত্তর-পূর্বের মণিপুর রাজ্যে চলমান অশান্তির মাঝে এক ফ্যাশন শো-তে অংশ নেওয়ার কারণে খ্যাতিমান মণিপুরী অভিনেত্রী সোমা লাইশরামকে বয়কট করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদমাধ্যমের বরাতে জানা যাচ্ছে, সোমা লাইশরামকে ৩ বছরের জন্য সিনেমা থেকে নিষিদ্ধ করার হুমকি দেয়া হয়েছে।

১৫০টিরও বেশি মণিপুরি ছবিতে অভিনয় করেছেন সোমা লাইশরাম। বেশ কয়েকটি পুরষ্কারও জিতেছেন। সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত নর্থ ইস্ট স্টুডেন্টস ফেস্টিভ্যালে একটি সৌন্দর্য প্রতিযোগিতার শো স্টপার ছিলেন লাইশরাম।

মণিপুর রাজ্যের অন্যতম বিশিষ্ট সিভিল সোসাইটি অরগানাইজেশন কাংলেইপাক কানবা লুপ (কেকেএল) জানায়, ফিল্ম অ্যাক্টরস গিল্ড মণিপুর মারফত তারা অভিনেত্রীকে প্রতিযোগিতায় অংশ না নেওয়ার জন্য অনুরোধ জানান। সংস্থার দাবি ব্যক্তিগতভাবে না করা সত্ত্বেও সোমা লাইশরাম অংশ নেন ওই ফ্যাশন শো-তে।

যদিও অভিনেত্রীর দাবি মণিপুরের হয়ে প্রতিনিধিত্ব করার জন্যই তিনি এই ইভেন্টে যোগদান করেছিলেন। চেয়েছিলেন এই প্ল্যাটফর্ম থেকেই শান্তি ও স্বাভাবিকতা ফেরানোর আবেদন করবেন রাজ্যের সকলের হয়ে।

একটি ভিডিও বিবৃতিতে তিনি বলেন, ‘একজন অভিনেতা এবং একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে মণিপুরের সংকট সম্পর্কে কথা বলার জন্য আমি এই প্ল্যাটফর্মটি বেছে নিয়েছিলাম। আমি যে ইভেন্টে অংশ নিয়েছিলাম তা আসলে একটি নর্থ-ইস্ট ফেস্টিভ্যাল, যা একটি অলাভজনক সংস্থা দ্বারা আয়োজিত। এটা কোন বিউটি বা ফ্যাশন শো নয়, যা বিনোদনের জন্য আয়োজন করা হয়েছে। এটি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে উত্তর-পূর্বের প্রতিটি রাজ্য থেকে জনপ্রিয় ব্যক্তিত্বরা এসে প্রতিনিধিত্ব করেছিল। মণিপুর থেকে তারা আমাকে ডাকে। তাই আমি এই সুযোগ মিস করতে চাইনি।’

এদিকে ফিল্ম ফোরাম মণিপুর (এফএফএম) রাজ্যের সমস্ত চলচ্চিত্র সংস্থা থেকে সিভিল বডির সিদ্ধান্তের নিন্দা করা হয়েছে। জানানো হয়েছে, তারা সকলে লাইশরামের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে আবেদন করবে।

সূত্র: এনডিটিভি 

Previous Post

বিশ্বসেরা ৫০টি হোটেলের তালিকা প্রকাশিত

Next Post

চলে গেলেন বরেণ্য নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ

Next Post
চলে গেলেন বরেণ্য নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহর স্মৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন বরেণ্য নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ

বিচার শুরুর আগে নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্যের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

গুমের অপরাধে বেলারুশের রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্যের বিচার শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT