চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালকে বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৭

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:30 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা জিতেছে ৪-০ গোলের বড় ব্যবধানে। গোল করেছেন সাব্বির ইসলাম, ওপু রহমান, আরিফ ও মোহাম্মদ মানিক। প্রথম জয়ে ‘বি’ গ্রুপে টেবিল শীর্ষে বাংলাদেশ।

ম্যাচের ৩০ মিনিটে বাংলাদেশ পায় কাঙ্ক্ষিত গোলের দেখা। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্নারে আসা বল ক্লিয়ার করতে সামনে এগিয়ে যান নেপাল গোলরক্ষক। ডি বক্সে পাওয়া বলে জোরাল শট নেন সাব্বির ইসলাম, গোলের দেখা পায় বাংলাদেশ, এগিয়ে যায় ১-০তে।

প্রথমার্ধের শুরু থেকে নেপালের বিপক্ষে আক্রমণের পর আক্রমণ শানাতে থাকে বাংলাদেশ। প্রথমার্ধে ছোটনের শিষ্যদের একক ঝলক প্রদর্শনের প্রবণতায় বেশকয়টি গোলবঞ্চিত হয় বাংলাদেশ। ম্যাচের বেশিরভাগ সময় বলের নিয়ন্ত্রণ রাখা ফয়সালরা এগিয়ে থেকে বিরতিতে যায়।

বিরতির পরপরই আরও দুটি গোল করে বাংলাদেশ। ফয়সালের অ্যাসিস্টে ৪৯ মিনিটে বাংলাদেশের দ্বিতীয় গোলটি করেন ফরোয়ার্ড ওপু রহমান। ৫০ মিনিটে ডি বক্সের অনেক বাইরে থেকে জোরাল শট নেন মিডফিল্ডার মোহাম্মদ আরিফ, নেপাল গোলকিপারের হাত গলে বল জালে জড়ায়, ৩-০তে এগিয়ে যায় বাংলাদেশ।

বাংলাদেশের চতুর্থ গোলটি আসতে সময় লাগে আরও ১৭ মিনিট। গোল করেন ফরোয়ার্ড মোহাম্মদ মানিক। ৪-০ গোলের বড় ব্যবধানে জিতে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

দুটি গ্রুপে ভাগ হয়ে খেলছে দলগুলো। ‘বি’ গ্রুপে তিনটি দল- বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপে ভারত, মালদ্বীপ, ভুটান এবং পাকিস্তান। গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে। সবকটি ম্যাচ গড়াবে শ্রীলঙ্কার রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে।

Tags: আরিফওপুনেপালবাংলাদেশমানিকলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাব্বির
Previous Post

স্বাস্থ্যখাত উন্নয়নে শিক্ষা ও কর্মক্ষেত্রের সমন্বয়ের আহ্বান

Next Post

রাবিতে ‘পোষ্য কোটা’ পুনর্বহালের প্রতিবাদে উপাচার্যের বাসভবন ঘেরাও

Next Post
রাবিতে শিক্ষার্থীদের পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবিতে 'পোষ্য কোটা' পুনর্বহালের প্রতিবাদে উপাচার্যের বাসভবন ঘেরাও

মা ও মেয়ে একসঙ্গে বসে গল্প করছে, হাসি মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

২৬ সেপ্টেম্বর আসছে বাস্তব অভিজ্ঞতার ‘সাবা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT