চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৬ সেপ্টেম্বর আসছে বাস্তব অভিজ্ঞতার ‘সাবা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:43 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
মা ও মেয়ে একসঙ্গে বসে গল্প করছে, হাসি মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সাবা’ চলচ্চিত্রের দৃশ্যে মেহজাবীন ও রোকেয়া প্রাচী

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মেহজাবীন অভিনীত দ্বিতীয় সিনেমা ‘সাবা’। সিনেমাটি গত এক বছরে ডজনখানেক বিশ্বনন্দিত চলচ্চিত্র উৎসবগুলোতে প্রদর্শীত ও প্রশংসিত হয়েছে।

গেল বছর সেপ্টেম্বরে ৪৯তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)-এ হয় ‘সাবা’র বিশ্ব প্রিমিয়ার। এরপর রেড সি, গথেনবার্গ, সিডনি, রেইনডান্সসহ আরও অনেক উৎসব ঘুরে সিনেমাটি।

সিনেমায় তুলে ধরা হয়েছে মধ্যবিত্ত পরিবারের এক অসুস্থ মায়ের সেবায় নিয়োজিত এক তরুণীর গল্প। যেখানে মেয়ের চরিত্রে (সাবা) অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। ও মায়ের (শিরিন) চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী।

‘সাবা’ সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা মাকসুদ হোসেন ও তার স্ত্রী ত্রিলোরা খান।

সিনেমা প্রসঙ্গে এক প্রেস রিলিজে নির্মাতা জানান, ‘সাবা’ ইতিমধ্যেই যুক্তরাজ্যের চ্যানেল ৪, অস্ট্রেলিয়ার এসবিএস এবং কাজাখস্তানের অলটারনাটিভা ডেজ-এ বিক্রি হয়েছে। সিনেমাটি বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পর বাংলাদেশে মুক্তি পাচ্ছে।

এসময় মুক্তির ঘোষণা দিয়ে জানানো হয়, অপেক্ষার প্রহর শেষে আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘সাবা’।

সিনেমাটি নির্মাণ প্রসঙ্গে নির্মাতা মাকসুদ হোসেন বলেন,“প্রায় পঁচিশ বছর আগে ঢাকায় আমার স্ত্রী ত্রিলোরা খান ও তার মা এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন। সেই দুর্ঘটনার পর থেকে ত্রিলোরার মা হুইলচেয়ারে বসা একজন প্যারাপ্লেজিক, প্রতিদিনের যত্নের জন্য পুরোপুরি নির্ভর করতেন ত্রিলোরা আর তার বাবার ওপর।”

মাকসুদ হোসেন আরও বলেন,ত্রিলোরার বাবার মৃত্যুর পর আমি কাছ থেকে দেখেছি, যথেষ্ট টাকা, ২৪ ঘণ্টা নার্সিং সাপোর্ট আর পরিবার পাশে থাকলেও ত্রিলোরার জন্য মাকে সামলানো কতটা কঠিন ছিল। সেখান থেকেই আমার মাথায় আসে— যদি এমন এক তরুণীর গল্প বলা যায় যার নাম সাবা, যে ঢাকার নিম্ন-মধ্যবিত্ত জীবনে কোনো সাহায্য, টাকা বা পরিবার ছাড়াই মাকে বাঁচিয়ে রাখতে লড়ছে? সেই কল্পনা থেকেই তৈরি আমাদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাবা’।

‘সাবা’-তে তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, রোকেয়া প্রাচী এবং মোস্তফা মনোয়ার।

Tags: টরন্টোমুস্তাফা মনোয়ারমেহজাবীনমোস্তফা মনোয়াররোকেয়া প্রাচীলিড বিনোদনসাবাসিনেমা
Previous Post

রাবিতে ‘পোষ্য কোটা’ পুনর্বহালের প্রতিবাদে উপাচার্যের বাসভবন ঘেরাও

Next Post

আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া অহেতুক চাপ: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, সাংবাদিকরা তার কথা রেকর্ড করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া অহেতুক চাপ: মির্জা ফখরুল

আফগানিস্তানে মামুনুল হকের সাক্ষাৎকারের ছবি, দুই ব্যক্তি বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন হঠাৎ আফগানিস্তানে মামুনুল হক?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT