চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে মিরাজুলের গোলে এগিয়ে বিরতিতে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:39 অপরাহ্ন 28, আগস্ট 2024
in ফুটবল, স্পোর্টস
A A
Bangladeshi football player kicking the ball on the field during match. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিরতির আগেই লিড নিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধের ইনজুরি টাইমের প্রথম মিনিটে ফ্রি কিক থেকে দারুণ গোল করেছেন স্ট্রাইকার মিরাজুল ইসলাম। ১-০ গোলে এগিয়ে বিরতিতে গেছে লাল-সবুজের প্রতিনিধি দল।

কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে খেলার দ্বিতীয় মিনিটে হলুদ কার্ড দেখেন ডিফেন্ডার রাজিব হোসেন। পঞ্চম মিনিটে বাংলাদেশ ম্যাচের প্রথম সুযোগ তৈরি করেন রাইট উইঙ্গার। নবম মিনিটে নেপালের সহজ গোলের সুযোগ ঠেকিয়ে দেন গোলরক্ষক মোহাম্মদ আসিফ। এ সময় বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও আসিফের দৃঢ়তায় কোনো বিপদ হয়নি বাংলাদেশের।

২১ মিনিটে ডি বক্সের মধ্যে নিরাজন ধামি ফাঁকা বল বাড়ান অবিনাশ স্যান্তানের দিকে। কিন্তু তিনি বল গোলমুখে মারার চেষ্টা করলেও বাইরে চলে যায়, নেপালের এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়। পরে রাইট উইং দিয়ে রাব্বি হোসেন রাহুল বেশ কিছু আক্রমণ করলেও কাঙ্খিত গোলের দেখা পায়নি।

আক্রমণ-প্রতি আক্রমণে দুদলই মেতেছিল। তবে কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিল না। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে নেপালের ডি বক্সের বাইরে স্ট্রাইকার মিরাজুল ইসলাম ফাউলের শিকার হন। ফ্রি কিক থেকে অসধারণ শটে টপকর্নারে গোল করেন মিরাজুল, ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

গ্রুপপর্বে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে আসর শুরুর পর নেপালের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ওই ম্যাচে নেপালের বিপক্ষে একমাত্র গোলটিও এসেছিল মিরাজুরের থেকে। এরপর সেমিফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠে কোচ মারুফুল হকের শিষ্যরা।

Tags: অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপকাঠমাণ্ডুনেপালবাংলাদেশমিরাজুলরাজিব
Previous Post

উদ্যানের খোলা মঞ্চে দেখা যাবে ১৫টি শর্টফিল্ম

Next Post

বন্যায় ৩১ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্থ ৫৮ লাখের বেশি মানুষ

Next Post
বরিশালের শিক্ষার্থীরা বন্যার্তদের জন্য সাহায্য প্রদান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যায় ৩১ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্থ ৫৮ লাখের বেশি মানুষ

নিপুনের মহাকাব্যিক নাটকের দৃশ্য, পুলিশ ও চরিত্ররা একসাথে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিপুনের সেই ‘মহানগর’ একদম ফ্রি-তে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT