চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিপুনের সেই ‘মহানগর’ একদম ফ্রি-তে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:00 অপরাহ্ন 28, আগস্ট 2024
in বিনোদন
A A
নিপুনের মহাকাব্যিক নাটকের দৃশ্য, পুলিশ ও চরিত্ররা একসাথে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজ ‘মহানগর’ বানিয়ে বিগত সরকারের রোষানলে পড়তে হয়েছিলো নির্মাতা আশফাক নিপুনকে। এরইমধ্যে হয়েছে রাজনৈতিক পটপরিবর্তন। হইচইয়ের জন্য নির্মিত আলোচিত সেই সিরিজ এবার সবার জন্য ফ্রি করে দিলো হইচই!

সালটা তখন ২০২১। বিশ্ব তখন করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে ব্যস্ত। এর মধ্যে ঢাকা মহানগরে কোনো এক রাতের ঘটে যাওয়া এক গল্প নিয়ে নির্মিত হয় সিরিজ ‘মহানগর’। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত এই সিরিজের জন্য তুমুল প্রশংসিত হন নিপুন।

সিরিজটি বাংলা ভাষার দর্শককে যেনো নাড়িয়ে দিয়ে যায় সে সময়। আলোচনা তৈরি করে পশ্চিমবঙ্গেও। এখনও দর্শক মনে দাগ কেটে আছে কেন্দ্রীয় চরিত্র ওসি হারুন।

নতুন খবর হচ্ছে, ৩০ আগস্ট থেকে ‘মহানগর’ এর প্রথম সিজন দেখা যাবে একদম ফ্রি-তে। হইচই অ্যাপ ডাউনলোড করলেই দেখা যাবে সিজন ১। লাগবে না কোনো সাবস্ক্রিপশন, লাগবে না রেজিস্ট্রেশন। সেই সাথে হইচই বাংলাদেশের ইউটিউব চ্যানেলে ‘মহানগর’ এর প্রথম কিস্তির ১টা পর্ব দেখা যাবে ফ্রি।

এ ব্যাপারে পরিচালক আশফাক নিপুন বলেন, ‘মহানগর নির্মাণের সময় ভাবিনি যে সিরিজটি মানুষ এতো পছন্দ করবে। ওয়েব সিরিজটি দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয় হয়েছিল। কিন্তু এটি নির্মাণের পর আমাকে বেশ সমস্যাতেও পড়তে হয়। যেই বিষয়টি নিয়ে আমি কখনো মিডিয়াতে কথা বলিনি। সে সব ব্যাপার নিয়ে আলাপ করা যাবে অন্য কোনো সময়। তবে আনন্দের ব্যাপার হলো, যে কেউ, যে কোনো স্থান থেকে মহানগর হইচই-তে স্ট্রিম করতে পারবেন ফ্রি।‘

মহানগর-এর প্রথম সিজনে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, খায়রুল বাসার প্রমুখ।

Tags: আশফাক নিপুনখায়রুল বাসারজাকিয়া বারী মমমহানগরমোস্তাফিজুর নূর ইমরানলিড বিনোদনশ্যামল মাওলাসিরিজহইচই
Previous Post

বন্যায় ৩১ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্থ ৫৮ লাখের বেশি মানুষ

Next Post

মোস্তফা আযহারীর প্রচেষ্টায় ১০০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

Next Post
বন্যার পানিতে ত্রাণ বিতরণে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তফা আযহারীর প্রচেষ্টায় ১০০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ডেডপুল ও উলভারিন চরিত্রের সিনেমার দৃশ্য, অ্যাকশন দৃশ্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসে কত আয় করলো ‘ডেডপুল এন্ড উলভারিন’?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT