চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দল নির্বাচন, ফলাফল এবং ভালো-মন্দের দায়ভার আমার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:56 অপরাহ্ন 26, নভেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ত্রি-নেশন সিরিজ ২০২৩ এর প্রেস কনফারেন্সে দুই ব্যক্তি আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এএফসি এশিয়ান কাপের প্রস্তুতির জন্য ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ নারী জাতীয় দল। প্রথম ম্যাচে মালয়েশিয়ার মেয়েদের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্সে খুশি কোচ পিটার জেমস বাটলার। তবে ম্যাচের ফলাফল, দল নির্বাচন এবং ভালো-মন্দের দায়ভার নিয়েছেন বাটলার। 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসেই বাটলার নিজের দায়ভার নিয়েছেন। এরপর তিনি বলেন, ‘সবার আগে আমি দল নির্বাচন, ফলাফল-ভালো হোক বা খারাপ-সবকিছুর জন্য সম্পূর্ণ দায়ভার নিচ্ছি। আমি এটা পুরোপুরি স্পষ্ট করে দিতে চাই, এখানে কোনো অজুহাত দিতে আসিনি। আমার মনে হয়েছে দল ভালো খেলেছে। আমার মনে হয়েছিল আমরা কিছু সত্যিই ভালো ফুটবল খেলেছি, যেমনটা আমি আমার দলগুলোকে খেলতে দেখতে চাই।’

‘কিন্তু আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। আমরা যে গোল হজম করেছি তার জন্য কাউকে দোষ দেব না। এটা আমাদের রক্ষণভাগের পদ্ধতির সঙ্গে সম্পর্কিত ছিল না। আপনি এমন একটি দলের বিরুদ্ধে খেলছেন যারা রক্ষণাত্মক খেলে। তখন মাঝে মাঝে ঝুঁকি-পুরস্কারও থাকে। তবে আমি জানি কেন এক বা দুজন খেলোয়াড় আজ রাতে ঠিক ফর্মে ছিল না।’

এরপর প্রেস বক্সের একজন সাংবাদিকের দিকে ইঙ্গিত করে বাটলার আরও বলেন, ‘আমি নিশ্চিত যে এখানে কয়েকজন সাংবাদিক আছেন এবং আমি একজনের দিকে তাকিয়ে আছি, তিনিও সেটা জানেন। আমি কেবল এটাই বলতে চাই যে, যখন আপনি দেখেন কিছু চরিত্র পর্দার আড়ালে কাজ করছে এবং নিজেদের মধ্যেও যারা উন্নয়ন প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছে।’

‘এমন হলে সাগরিকার মতো তরুণ খেলোয়াড়দের তুলে আনা খুব কঠিন হয়ে যায়। আমরা বাংলাদেশে ফুটবলের বিকাশের চেষ্টা করছি। আমি ইংল্যান্ড থেকে এসেছি। ভিন্ন পরিস্থিতি, ভিন্ন কাঠামো। ঠিক আছে। আমাদের খুব অল্প বয়স থেকেই উন্নয়নমূলক কর্মসূচি রয়েছে। আমি এখানে এসেছি কারণ আমি এখানে থাকতে চাই এবং আমি বাংলাদেশের ফুটবলে সাহায্য করার চেষ্টা করতে চাই।’

Tags: ইংল্যান্ডবাটলারবাফুফেবাংলাদেশমালয়েশিয়ালিড স্পোর্টসসাগরিকা
Previous Post

আপনারা যদি এটাই চান, কালই ইংল্যান্ডে ফিরে যাব: বাটলার

Next Post

ধানমন্ডিতে ছিনতাইকারীর কবলে ডাক্তার

Next Post
ব্লগার ও সাংবাদিকের ছবি, পেশাদার পোশাক পরা পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ধানমন্ডিতে ছিনতাইকারীর কবলে ডাক্তার

অভিবাসীদের জন্য অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি নিয়ে চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সফল’ প্রকল্পে অভিবাসীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT