চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সফল’ প্রকল্পে অভিবাসীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:59 অপরাহ্ন 26, নভেম্বর 2025
in অর্থনীতি
A A
অভিবাসীদের জন্য অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি নিয়ে চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে ইউনাইটেড নেশন্স ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড এবং সুইজারল্যান্ড দূতাবাসের যৌথ উদ্যোগে পরিচালিত “সফল অভিবাসী পরিবারের সামাজিক-অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য রেমিট্যান্স ব্যবস্থাপনা” কর্মসূচি বাংলাদেশে অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের আর্থিক স্থিতিশীলতা ও কল্যাণ নিশ্চিত করতে কাজ করছে।

কর্মসূচির মূল লক্ষ্য হলো আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, আর্থিক সম্পদ গঠনকে উৎসাহিত করা এবং ইতিবাচক আর্থিক আচরণের মাধ্যমে রেমিট্যান্স-নির্ভর অভিবাসী অর তাদের পরিবারের দীর্ঘমেয়াদি সামাজিক-অর্থনৈতিক স্থিতিশীলতা গড়ে তোলা।

এই উদ্যোগের অংশ হিসেবে ইউএনসিডিএফ জাইনাক্স হেলথ লিমিটেডের সঙ্গে অংশীদারিত্বে ভিত্তিতে অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের জন্য একটি জেন্ডার-স্মার্ট ও অভিবাসী-কেন্দ্রিক ডিজিটাল স্বাস্থ্য ও বীমা সেবা চালু করবে। এই সেবা তাদের আর্থিক অন্তর্ভুক্তি, আর্থিক সক্ষমতা এবং এর সাথে সম্পর্কিত দীর্ঘমেয়াদি আর্থিক সহনশীলতা বাড়াবে। পাইলট প্রকল্পটি নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, টাঙ্গাইল ও মুন্সিগঞ্জ জেলায় পরিচালিত হবে।

প্রকল্পের মূল লক্ষ্য হলো অভিবাসী শ্রমিক এবং তাদের পরিবারের রেমিট্যান্স ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধি এবং তাদের দারিদ্র্য ঝুঁকি কমানো। জেন্ডার-স্মার্ট ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল স্বাস্থ্য ও আর্থিক সেবার ব্যবহার বৃদ্ধি। অভিবাসী শ্রমিকদের আর্থিক সেবা সহজতর করতে উপযুক্ত নীতি ও দিকনির্দেশনা তৈরিতে সরকারকে সহায়তা প্রদান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশে ইউএনসিডিএফ-এর কান্ট্রি লিড সাদাত মঈনুদ্দিন বলেন: “অভিবাসী শ্রমিকরা বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু তারা এবং তাদের পরিবার প্রায়ই আর্থিক অন্তর্ভুক্তি থেকে বঞ্চিত থাকে। বাংলাদেশে ইউএনসিডিএফ এবং সুইজারল্যান্ড দূতাবাসের অংশীদারিত্বের ভিত্তিতে চলা এই কার্যক্রম অভিবাসী এবং তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা ও ক্ষমতায়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে কাজ করবে।”

জাইনাক্স হেলথ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাইম আহমেদ বলেন: আমরা আমাদের ডিজিটাল উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে অভিবাসী ও তাদের পরিবারের অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য ও আর্থিক সমস্যা সমাধানে টেকসই প্রবেশাধিকার নিশ্চিত করতে চাই যা তাদের জীবন ও জীবিকার উন্নয়ন এবং সামগ্রিক কল্যাণ নিশ্চিত করবে।

Tags: অভিবাসীসুইজারল্যান্ড দূতাবাস
Previous Post

ধানমন্ডিতে ছিনতাইকারীর কবলে ডাক্তার

Next Post

দল নির্বাচন নিয়ে লিটনের মন্তব্যের জবাব দিলেন গাজী আশরাফ

Next Post
গাজী আশরাফের দল নির্বাচন নিয়ে মন্তব্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দল নির্বাচন নিয়ে লিটনের মন্তব্যের জবাব দিলেন গাজী আশরাফ

Senior man speaking at a press conference with microphone in front. Channel i News - চ্যানেল আই নিউজ

একাত্তরের গণহত্যার সহযোগী দলটি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT