চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ দল আমাকে সাদরে গ্রহণ করেছে: হামজা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:40 অপরাহ্ন 19, মার্চ 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার হামজা সংবাদ সম্মেলনে মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ড থেকে বাংলাদেশ জাতীয় দলে আসার প্রক্রিয়াটা সহজ ছিল না হামজা দেওয়ান চৌধুরীর জন্য। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আগ্রহ এবং হামজা ও তার পরিবারের আগ্রহে জাতীয় দলের দরজা খুলেছে। বুধবার সংবাদ সম্মেলনে এসেছিলেন হামজা, বললেন জাতীয় দলের সবাই তাকে সাদরে গ্রহণ করেছে।

সংবাদ সম্মেলনে প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা, অধিনায়ক জামাল ভূঁইয়ার পর কথা বলেন হামজা চৌধুরী। সেখানে তিনি বলেন, ‘দলে যোগ দিতে পেরে আমি সত্যিই অনেক আনন্দিত। বাংলাদেশ দলের সবার সাথে আমার দেখা হয়েছে এবং তারা সবাই আমাকে সাদরে গ্রহণ করেছেন।’

বাংলাদেশ দলের উত্থান-পতনের দোষ হামজা কাঁধে পড়বে এমন প্রশ্নে এ মিডফিল্ডার বলছেন, ‘না, এটা নিয়ে আমার খুব বেশি চিন্তা নেই। আমার আসলে খুব বেশি চাওয়া-পাওয়া নেই। আমি আশাবাদী এবং উদ্দীপ্তও বটে। আমি আশা করছি দলের চাহিদা অনুযায়ী খেলে তাদের চাহিদা পূরণ করতে পারব।’

‘আমার প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা সবার সাথে ভাগাভাগি করতে চাই। লেস্টারে আমি যে দিনগুলো কাটিয়েছি সেগুলো বেশ ভালো ছিল। এখানে আমাদের সাথে অভিজ্ঞ অধিনায়ক আছেন, জামালসহ আরও অনেকে জাতীয় দলে দীর্ঘদিন খেলছে। তাদের কাছ থেকেও আমি শিখতে চাই।’

বাহরাইনে টেনিসে সেমিফাইনাল খেলা দলের সদস্যরা স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোচের টেকনিক নিয়ে হামজা বলেন, ‘কোচের টেকনিক নিয়ে আমি বেশ খানিকটা আত্মবিশ্বাসী। তিনি আমাকে অনেক কিছু দেখিয়েছেন, আজকের দিনে দল কি কি কাজ করছে সব। তার কৌশলে কাজ হবে বলে আশা করছি।’

Tags: ইপিএলজামালবাংলাদেশভারতলিড স্পোর্টসলেস্টারহামজা
Previous Post

কনসার্টে ঢাকায় আসছেন আলী আজমাত

Next Post

যুদ্ধবিরতির ফোনালাপে ট্রাম্প-পুতিনের যেসব সিদ্ধান্ত

Next Post
Trump and Putin on phone calls amid military conflict, tanks in background. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধবিরতির ফোনালাপে ট্রাম্প-পুতিনের যেসব সিদ্ধান্ত

ডা. ফাতেমা দোজা, বাংলাদেশি চিকিৎসক ও শিক্ষাবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

থমকে আছে ডা. ফাতেমা দোজার বিরুদ্ধে বিভাগীয় মামলার নিষ্পত্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT