চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থমকে আছে ডা. ফাতেমা দোজার বিরুদ্ধে বিভাগীয় মামলার নিষ্পত্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:16 অপরাহ্ন 19, মার্চ 2025
in - সেমি লিড, অপরাধ, স্বাস্থ্য
A A
ডা. ফাতেমা দোজা, বাংলাদেশি চিকিৎসক ও শিক্ষাবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

অব্যাহতির পর তথ্য গোপন করে পুনরায় উচ্চ পদে যোগদান, ফৌজদারি মামলায় গ্রেপ্তার ও কারাদণ্ডের তথ্য গোপন করে বেতন-ভাতা গ্রহণসহ বিভিন্ন অভিযোগে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের সাবেক সহযোগী অধ্যাপক ডা. ফাতেমা দোজার বিরুদ্ধে বিভাগীয় মামলার বিচার প্রক্রিয়া থমকে আছে। তদন্ত প্রক্রিয়ায় অসহযোগিতা করে মামলার নিষ্পত্তি বিলম্বিত করছেন বলে অভিযোগ উঠেছে।

ডা. ফাতেমা দোজার বিরুদ্ধে আনা অভিযোগ ঘেঁটে জানা গেছে, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল থেকে ২০১২ সালে চাকরি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন তিনি। কিন্তু ২০১৩ সালে ফের সেখানে উচ্চতর পদে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন।

চাকরিতে অব্যাহতি চাওয়ার পরে বিষয়টি তিনি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেননি। এর আগে ২০০৪ সালে গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় ৪ মাস ১ দিন কারাভোগ করেছেন। কিন্তু, সেই তথ্য গোপন করে ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করে অর্জিত ছুটির আবেদন করে বেতন-পদোন্নতিসহ সকল সুযোগ-সুবিধা গ্রহণ করেন। এছাড়া আমেরিকায় আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণের আমন্ত্রণপত্র পরিবর্তন করে মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে স্বাস্থ্যসেবা বিভাগকে বিভ্রান্ত করা চেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

জানা গেছে, এসব অভিযোগ ভিত্তিতে ২০২৩ সালের নভেম্বরে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী ডা. ফাতেমার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। একইসঙ্গে তার এসব কর্মকাণ্ডের জন্য কারণ দর্শাতে বলা হয়। তবে ডা. ফাতেমা দোজা নোটিশের জবাব না দেওয়া ২০২৪ সালের ১০ মার্চ তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।

তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে কেন চাকরি থেকে বরখাস্ত করা হবে না তা জানতে চেয়ে ফের নোটিশ দেওয়া হয়।

গত বছরের ৫ অক্টোবরে এই নোটিশের জবাব দেন ডা. ফাতেমা দোজা। লিখিত জবাবে তিনি ফৌজদারি মামলার আসামি হওয়ার কথা স্বীকার করলেও কারাদণ্ডের এড়িয়ে গেছেন। মামলা নিষ্পত্তির জন্য ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়েছেন কিনা কিংবা কতদিন জেলহাজতে বন্দী ছিলে তা জানতে চাওয়া হয়। তবে ৪ মাস পেরিয়ে গেলেও এর জবাব দেননি ডা. ফাতেমা দোজা। ফলে থমকে আছে মামলার নিষ্পত্তি।

এ বিষয়ে মুঠোফোনে কল করে তার বক্তব্য জানতে চাইলে তিনি কোনো সাড়া দেননি।

মামলার চূড়ান্ত নিষ্পত্তির বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য সেবা বিভাগের এক কর্মকর্তা বলেন, ডা. ফাতেমা তথ্য প্রদান না করে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা পরিপন্থী কাজ করেছেন। তবে তিনি তথ্য প্রদান না করলেও চলমান বিভাগীয় মামলা বিধি মোতাবেক নিষ্পত্তি করা হবে।

Previous Post

যুদ্ধবিরতির ফোনালাপে ট্রাম্প-পুতিনের যেসব সিদ্ধান্ত

Next Post

শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে পুলিশকে এখন থেকেই প্রস্তুত থাকতে হবে: প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে পুলিশকে প্রস্তুত থাকার নির্দেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে পুলিশকে এখন থেকেই প্রস্তুত থাকতে হবে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাহমিদুলকে ভবিষ্যৎ খেলোয়াড় হিসেবে দেখছেন ক্যাবরেরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT