চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইল্যান্ড-কেনিয়াকে সমীহ করছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:11 অপরাহ্ন 30, মে 2024
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের কাবাডি দল আন্তর্জাতিক ম্যাচে প্রতিযোগিতা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন মহাদেশের ১২ দল নিয়ে বঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের আসর গড়িয়েছে। জাপান, কোরিয়া ও ইরাকের মতো শক্তিশালী দলও খেলছে। তবে সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশের অধিনায়ক থাইল্যান্ড ও কেনিয়াকে সমীহ করছেন বেশি।

টানা চতুর্থ আসরে জিতে শিরোপা ধরে রাখার বিষয়ে অধিনায়ক আরুদুজ্জামান মুন্সি বললেন, ‘সবাই শিরোপা প্রত্যাশী, যতগুলো দল আসছে কাউকে ছোট করে দেখার মতো না। তবে আমাদের দলের যোগাযোগ এত ভালো হচ্ছে সেটা ভাষায় প্রকাশ করার বাইরে। এভাবে সুস্থ থেকে সবাই ভালো করতে পারলে আমরা শিরোপা ধরে রাখতে পারব।’

‘প্রতিটি দলই ভালো, আমি সাউথ কোরিয়াকে শক্ত প্রতিপক্ষ মনে করেছিলাম, কিন্তু তারা আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি আমার দৃষ্টিতে। তারপরও কোরিয়া যে খারাপ টিম তা বলব না। আমার ধারণা হয়তো কেনিয়া এবং থাইল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল এবং ফাইনাল হওয়ার সম্ভাবনা আছে।’

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিয়ে ম্যাচসেরা তারকা জানালেন, ‘আমাদের গ্রুপ থেকে হয়তো নেপাল আসবে। তারা প্রতিটি ম্যাচে আমাদের চেয়ে ভালো স্কোর করার চেষ্টা করেছে। আমার বিশ্বাস নেপাল আমাদের সাথে পারবে না, আমরাই গ্রুপ চ্যাম্পিয়ন হবো।’

‘পোল্যান্ড ভালো দল, কিন্তু ওদের দলে দুইটা ইনজুরি আছে। যার কারণে ওরা আশানুরূপ খেলা খেলতে পারেনি। গত আসরে পোল্যান্ড আমাদের থেকে লোনা আদায় করে নিয়েছিল এবং বিরতির সময় আমাদের চেয়ে পয়েন্টে এগিয়ে ছিল। তবে এবার আমাদের সামনে দাঁড়াতে পারেনি।’

কোনো চাপ অনুভব করছেন কিনা প্রশ্নে স্বাগতিক অধিনায়কের ভাষ্য, ‘ম্যাচে খুব একটা চাপ অনুভব করি না। আমি নির্ভার হয়ে খেলতে পছন্দ করি। আমার ভালো লাগছে দেশের মাটিতে খেলা, মাঠ, দর্শক সব আমাদের। এ কারণে নিজেকে আরও উজ্জীবিত মনে হচ্ছে। সুস্থ থাকলে, এভাবে উজ্জীবিত থেকে ভালো কিছু উপহার দিতে পারব।’

Tags: আরুদুজ্জামানকাবাডিকাবাডি ফেডারেশনকেনিয়াথাইল্যান্ডবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

আসন্ন কোরবানি ঈদে পশুর হাট ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

Next Post

শিক্ষক নিয়োগে প্রশ্ন ফাঁসের অভিযোগ: তদন্তের আগে ফল প্রকাশ নয়

Next Post
ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষক নিয়োগে প্রশ্ন ফাঁসের অভিযোগ: তদন্তের আগে ফল প্রকাশ নয়

অক্ষয় কুমার হাসিমুখে, ক্যাজুয়াল পোশাক পরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দশটির মাঝে আটটি ছবিই ফ্লপ অক্ষয়ের!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT