চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষক নিয়োগে প্রশ্ন ফাঁসের অভিযোগ: তদন্তের আগে ফল প্রকাশ নয়

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
3:12 অপরাহ্ন 30, মে 2024
in - সেমি লিড, আদালত
A A
ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা চলবে। তবে প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তের আগে পরিক্ষার ফলাফল প্রকাশ করা যাবে না।

এছাড়া হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটিতে সিআইডির একজন কর্মকর্তাকে রাখতে বলা হয়েছে।এবিষয়ে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের করা আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও অ্যাডভোকেট লিটন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম। আর শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের পক্ষে ছিলেন ব্যারিস্টার মুনতাসীর উদ্দিন আহমেদ।

এর আগে তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট সেই সঙ্গে এই পরিক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্ত করে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত। এছাড়া প্রশ্ন ফাস বিষয়ে বিবাদীদের নিস্ক্রিয়তাকে কেন বেআইনী ঘোষণা করা হবে না এবং নতুন করে পরীক্ষা গ্রহনের কেন নির্দেশ দেওয়া হবে না তা, জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। এসংক্রান্ত এক রিটের শুনানি শেষে গত মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেয়। সেই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে শিক্ষা মন্ত্রণালয়।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা গত ২৯ মার্চ অনুষ্ঠিত হয়। ঢাকা ও চট্টগ্রামের ২১ জেলার সাড়ে তিন লাখ পরীক্ষার্থী অংশ নেন। এই পরীক্ষা চলাকালে প্রশ্নের উত্তরপত্র ও ডিভাইসসহ মাদারীপুরে সাতজন ও রাজবাড়ীতে একজন শিক্ষার্থীকে আটক করা হয়। এই ঘটনায় দুই জেলায় আলাদাভাবে মামলা হয়। প্রশ্ন ফাসের অভিযোগ ওঠার পরেও গত ২১ এপ্রিল রাতে ফল প্রকাশ হয়। যেখানে ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয় যাদের ভাইভা পরীক্ষা চলমান। তবে প্রশ্ন ফাসের অভিযোগে এই পরীক্ষা বাতিল চেয়ে পরীক্ষায় অংশ নেওয়া ১৫ জন হাইকোর্টে রিট করেন।

Tags: শিক্ষকসুপ্রিম কোর্টহাইকোর্ট
Previous Post

থাইল্যান্ড-কেনিয়াকে সমীহ করছে বাংলাদেশ

Next Post

দশটির মাঝে আটটি ছবিই ফ্লপ অক্ষয়ের!

Next Post
অক্ষয় কুমার হাসিমুখে, ক্যাজুয়াল পোশাক পরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দশটির মাঝে আটটি ছবিই ফ্লপ অক্ষয়ের!

বাংলাদেশ-ভারত ম্যাচের সমর্থকদের সমাবেশ, পতাকা উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-পাকিস্তান ম্যাচের নিরাপত্তা জোরদার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT