চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

এএফসি এশিয়ান কাপ ফুটবল বাছাইপর্ব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:57 অপরাহ্ন 09, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের কোচের সাক্ষাৎকার, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উজবেকিস্তানে হবে ছেলেদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ ফুটবলের বাছাইপর্ব। আসরের জন্য পুরোদমে অনুশীলন করছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। বাছাইপর্ব পেরোনোর জন্য দারুণ আত্মবিশ্বাসী কোচ জেরার্ড জোন্স।

যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে চলছে ক্যাম্প। রোববার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জোন্স বললেন, ‘আমাদের সবকিছুই বেশ ভালো দেখাচ্ছে। এই মুহূর্তে স্কোয়াডে, অনুর্ধ্ব-২০ দলের সাথে আসা শেষ খেলোয়াড় হল অ্যাডাম। আমরা চারটি প্রীতি ম্যাচ খেলতে পেরেছি, যা খুব চমৎকার ছিল। ভালো প্রস্তুতি হয়েছে। প্রতিটি দল আমাদের ভিন্ন কিছু অভিজ্ঞতা দিয়েছে।’

‘তারা চাপের সাথে মানিয়ে নেয়ার, শারীরিক প্রতিদ্বন্দ্বিতা, সরাসরি খেলা এবং পজিশন পরিবর্তন করে খেলে এমন দলগুলোর বিরুদ্ধে খেলার সুযোগ দিয়েছে। তাই প্রস্তুতি দারুণ হয়েছে এবং আগামী প্রতিযোগিতার জন্য খুবই রোমাঞ্চিত।’

এশিয়ান কাপের বাছাইপর্ব পেরোনোর ব্যাপারে জোন্স বললেন, ‘আমি খুশি, আত্মবিশ্বাসী এবং সবকিছু ঠিক আছে। এখন আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ তা হল, খেলোয়াড়দের সমর্থন করতে হবে। আমরা যা-ই করি না কেন, তা যেন উৎসাহব্যঞ্জক এবং ইতিবাচক হয়। আমাদের খুব ভালো একটি সুযোগ রয়েছে এবং আত্মবিশ্বাসী যে দেশকে গর্বিত করব। আমাদের যা কিছু আছে তার সবটুকু দিয়ে চেষ্টা করব।’

‘উন্নতির পাশাপাশি কৌশলগত এবং ট্যাকটিক্যাল কিছু কাজ আমরা করেছি। আর খেলোয়াড়দের নিয়ে সত্যিই আত্মবিশ্বাসী। এপর্যন্ত প্রস্তুতি যেভাবে চলছে, তা নিয়ে খুবই রোমাঞ্চিত। আমাদের অসাধারণ একটি প্রাক-মৌসুম প্রস্তুতি হয়েছে। অনেক খেলোয়াড়কে মূল্যায়ন করতে পেরেছি। কেবল এই প্রতিযোগিতার জন্যই নয়, বরং পরবর্তীর জন্যও পরিকল্পনা তৈরি করেছি।’

আসরে বাংলাদেশ ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। গ্রুপে অন্যরা হল উজবেকিস্তান, সিরিয়া এবং ভারত। ৩১ আগস্ট উজবেকিস্তানের ম্যাচ দিয়ে বাংলাদেশের আসর শুরু হবে। ৩১ আগস্ট থেকে আসর শুরু হয়ে চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।

Tags: উজবেকিস্তানএএফসিএশিয়ান কাপ অনূর্ধ্ব-২০জোন্সবাংলাদেশভারতযশোরলিড স্পোর্টস
Previous Post

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

Next Post

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

Next Post
চারটি আর্থিক প্রতিষ্ঠানের লোগো, যারা অকার্যকর ঘোষণা করা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

লা লিগা সভাপতি ইনফান্তিনো বক্তৃতা দিচ্ছেন, হাত উঁচু করে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT