চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুযোগ নষ্টের মহড়ায় প্রথমার্ধে গোলশূন্য বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:27 অপরাহ্ন 25, মার্চ 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। শিংলয়ে স্বাগতিকদের বিপক্ষে ভালো শুরু আনতে পারত লাল-সবুজের দল। শুরু থেকে ভারতকে চেপে রাখলেও একাধিক গোলের সুযোগ হাতছাড়া করেছে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। তাতে গোলশূন্য সমতায় শেষ হয়েছে প্রথমার্ধ।

শিলংয়ে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সাড়ে ৭টায় ম্যাচ শুরু হয়েছে। প্রথম মিনিটেই গোলের সুযোগ গড়ে বাংলাদেশ। ভারতের গোলকিপার ভিশাল কাইথ ভুল করে বল দিয়ে বসেন বাংলাদেশের মিডফিল্ডার মুজিবুর রহমান জনির কাছে। পোস্ট খালি পেয়েও নেটের পাশে শট নেন জনি।

নবম মিনিটে ডানপ্রান্ত থেকে মোরসালিনের ক্রসে বক্সে বল পেয়েছিলেন শাহরিয়ার ইমন। তার হেড ভারতের পোস্টের পাশ ঘেঁষে লক্ষ্য ছাড়া হয়। পরের মিনিটে কর্নার পায় বাংলাদেশ। হামজার কর্নার থেকে আসা বল যায় ভারতের গোলকিপারের হাতে।

গোলকিপার ভিশাল কিক নিতে যাওয়ার সময় বল তপুর শরীরে লেগে বাঁ-প্রান্তে চলে যায়। ফাঁকা পোস্ট সামনে রেখে বল পেয়ে যান হৃদয়। সামনে ভারতের ডিফেন্ডার শুভাশীষ এলেও বাঁ-পায়ের শটে বল প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে মারেন হৃদয়। অবিশ্বাস্য সুযোগ নষ্ট হয় বাংলাদেশের।

ম্যাচের ১৭ মিনিটে আরও একটি সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। ডানপ্রান্ত থেকে বল দিয়েছিলেন হামজা। জনি সুযোগ কাজে লাগাতে পারেননি। ক্রস করেন, বক্সে থাকা খেলোয়াড় বল নিয়ন্ত্রণে নিতে পারেননি। পরের মিনিটে এসেছিল দারুণ আরেকটি সুযোগ বাংলাদেশের। বাঁ-প্রান্ত থেকে মোরসালিনের ক্রস বক্সের ভেতরে পড়েছিল। ইমন হেড করতে পারেননি ঠিকঠাক।

২১ মিনিটে চোট পান অধিনায়ক তপু বর্মণ। প্রাথমিক চিকিৎসা নিয়ে ভালো বোধ না করায় স্ট্রেচারে মাঠ ছাড়েন তিনি। তপুর বদলি হিসেবে নামেন ডিফেন্ডার রহমত মিয়া।

ম্যাচের ২৭ মিনিটে প্রথম গোলমুখে শট নেয় ভারত। তবে মিতুল মারমা সহজে বল নিয়ন্ত্রণে নেন। ৩১ মিনিটে মিতুলের দারুণ সেভে রক্ষা হয় লাল-সবুজদের। বাঁ-প্রান্ত থেকে আসা ক্রসে হেড করেছিলেন ভারতের স্ট্রাইকার উদান্ত। বল মিতুল ঠেকানোর পর ফিরতি বলে শট নেন ফারুক। মিতুল বলটি ঠেকিয়ে দেন দারুণভাবে।

৩৭ মিনিটে বাঁ-প্রান্তে বল পেয়ে ভারতের এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন বাংলাদেশের ফরোয়ার্ড রাকিব। দুর্বল শট সহজে রুখে দেন ভারত গোলকিপার ভিশাল কাইথ। ৪১ মিনিটে ভারতের এক ডিফেন্ডারকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন জনি। সামনে ছিলেন শুধু ভারত গোলকিপার ভিশাল। কিন্তু ওয়ান টু ওয়ান লড়াইয়ে হেরে যান। কিকই নিতে পারেননি। আরও বড় সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের। পরে গোলশূন্য প্রথমার্ধ শেষ করে দুদল।

Tags: এশিয়ান কাপ বাছাইবাংলাদেশভারতশিলংহামজা
Previous Post

ঈদে তৈরি করতে পারেন যেসব মজাদার খাবার

Next Post

হাসপাতালের বেডে শুয়ে তামিম ইকবালের আবেগঘন ফেসবুক পোস্ট

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালের বেডে শুয়ে তামিম ইকবালের আবেগঘন ফেসবুক পোস্ট

হাসপাতালে তামিম ইকবাল, চিকিৎসক ও স্বজনরা পাশে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার হাসপাতালে আনা হল তামিমকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT