চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার হাসপাতালে আনা হল তামিমকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:00 অপরাহ্ন 25, মার্চ 2025
in - টপ লিড নিউজ, ক্রিকেট, স্পোর্টস
A A
হাসপাতালে তামিম ইকবাল, চিকিৎসক ও স্বজনরা পাশে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে হার্টে রিং পরানোর পর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তামিম ইকবালের। পারিবারিক সিদ্ধান্তে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হল বাংলাদেশের সাবেক অধিনায়ককে।

মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে তামিমকে নিয়ে সাভারের কেপিজে হাসপাতাল থেকে ঢাকার হাসপাতালের উদ্দেশ্যে ছেড়ে আসে অ্যাম্বুলেন্স। কেপিজে হাসপাতাল থেকে ঢাকার হাসপাতাল পর্যন্ত পথিমধ্যে প্রত্যেক থানার পুলিশ তামিমের সেইফ এক্সিট নিশ্চিতে কাজ করেছে। রাত পৌনে ৯টায় তামিমকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। এখানে চিকিৎসাধীন থাকবেন তামিম।

সোমবার বিকেএসপিতে হার্টঅ্যাটাক হয় তামিমের। দ্রুত কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেয়া হয়। সেখানে এনজিওগ্রাম করলে হার্টে ব্লক ধরা পড়ে। পরে রিং পরানো হয়। ২৪ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে পরিবারের ইচ্ছায় ঢাকায় আনা হল তাকে।

আরেকটু ভালো সুযোগ-সুবিধা পেতে এবং ঢাকার ভেতরে নিয়ে আসতে হাসপাতাল পরিবর্তন করেছে পরিবার। পরিবারের চাওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা করতে কেপিজে হাসপাতালে মেডিকেল বোর্ড বসে। পরে তাদের পক্ষ থেকে সম্মতি পাওয়ার পর তামিমকে স্থানান্তরের সিদ্ধান্ত হয়।

আপাতত তামিমের কোনো শারীরিক জটিলতা নেই। অস্ত্রোপচারের ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর তার প্রাথমিক ঝুঁকি কমেছে। তবে তাকে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত পর্যবেক্ষণে রাখার কথা বলেছিলেন চিকিৎসকরা। মঙ্গলবার হাসপাতালে তামিমকে দেখতে এসে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফরও একই পরামর্শ দিয়েছিলেন।

Tags: এভারকেয়ারকেপিজে হাসপাতালঢাকাতামিমলিড স্পোর্টস
Previous Post

হাসপাতালের বেডে শুয়ে তামিম ইকবালের আবেগঘন ফেসবুক পোস্ট

Next Post

একের পর এক সহজ সুযোগ নষ্টে গোলশূন্য ড্র নিয়ে ফিরছে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ-জাপান ফুটবল ম্যাচে ফুটবল খেলোয়াড়দের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

একের পর এক সহজ সুযোগ নষ্টে গোলশূন্য ড্র নিয়ে ফিরছে বাংলাদেশ

তাসনিম জারা গাড়ির পাশে দাঁড়িয়ে পরিষ্কার ব্যাখ্যা চাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সারজিসের গাড়িবহর নিয়ে ‘পরিষ্কার ব্যাখ্যা’ চাইলেন তাসনিম জারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT