চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে হারিয়ে ফাইনালে যাওয়া হল না বাংলাদেশের

মেয়েদের এশিয়া কাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:42 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। ১৫০ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৯ রানে থেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা, হেরেছে ৪০ রানে। টানা দ্বিতীয়বার এশিয়া কাপের সেমিফাইনালে খেললেও এবারও ফাইনাল ধরা দেয়নি নিগার সুলতানা জ্যোতির দলের কাছে। 

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগে ব্যাট করা ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে। জবাব দিতে নেমে ২০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১০৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। ভারত জয় তোলে ৪০ রানে।

ফাইনালে যাওয়ার লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় বাংলাদেশের। ২৬ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। এরপর অন্য ব্যাটারের অল্প অল্প করে রান করলেও লক্ষ্যে পৌঁছাতে পারেনি বাংলাদেশ দল।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২২ রানে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার। ওপেনার দিলারা আক্তারের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান। এছাড়া ১৯ রান করেন অধিনায়ক জ্যোতি এবং ১৮ রান আসে সোবহানা মোস্তারির থেকে। বাংলাদেশ থামে ১০৯ রানে।

ভারতের স্পিনার দীপ্তি শর্মা নিয়েছেন সর্বোচ্চ ৩টি উইকেট। ২টি উইকেট নিয়েছেন নন্দিনী শর্মা।

ভারত ইনিংসের দ্বিতীয় ওভারে উইকেট হারিয়ে বসে, সাজঘরে ফেরেন মারকুটে ওপেনার স্মৃতি মান্দানা। সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলেছেন ওপেনার শেফালি ভার্মা। ৪০ বলের ইনিংস ৭ চার ও ৩ ছক্কার মারে সাজানো। স্ট্রাইকরেট ১৬০ এর বেশি। প্রতিকা রাওয়ালের সাথে ৫০ রানের জুটি গড়েছেন তিনি।

ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন অধিনায়ক কৌর। ২১ রানের ইনিংস খেলেছেন রিচা ঘোষ। শেফালির সাথে সঙ্গ দিয়ে ২০ রান করেছেন প্রতিকা রাওয়াল। ছয় বলে ১৩ রানের ঝড়ো ইনিংস খেলেন দীপ্তি শর্মা।

বাংলাদেশের পেসার সুলতানা খাতুন সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার রাবেয়া খান ও নাহিদা আক্তার। শেষ ওভারে এসে একটি উইকেট পকেটে পুরেছেন আরেক পেসার মারুফা আক্তার।

Tags: এশিয়া কাপজ্যোতিদীপ্তিবাংলাদেশভারতমারুফালিড স্পোর্টসহারমনপ্রিত
Previous Post

ভারতকে হারিয়ে ফাইনালে যেতে দেড়শ চাই বাংলাদেশের

Next Post

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

Next Post

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT