চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:48 পূর্বাহ্ন 11, সেপ্টেম্বর 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিশিষ্ট শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমীরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৭ মিনিটে তিনি মারা যান।

কিডনি-সংক্রান্ত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে গত ১৩ আগস্ট হাসপাতালে ভর্তি হন আমীরুল ইসলাম। শারীরিক অবস্থার অবনতি হলে গত রোববার রাত ৩টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।

দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন আমীরুল ইসলাম। কিডনি ঠিকমতো কাজ না করায় তাকে নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো। শেষ পর্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

১৯৬৪ সালের ৭ এপ্রিল ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন আমীরুল ইসলাম। দীর্ঘ সাহিত্যজীবনে শিশুদের জন্য গল্প, ছড়া, কবিতা ও নানা ধরনের সাহিত্যধর্মী লেখা লিখেছেন তিনি। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক। প্রকাশিত বইগুলোর অধিকাংশই শিশুসাহিত্যনির্ভর।

শিশু সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন আমীরুল ইসলাম। এ ছাড়া দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননাও পেয়েছেন তিনি।

শিশুদের কল্পনাজগৎ, আনন্দ-বেদনা ও চারপাশের জীবনকে সাহিত্যে সহজ ও প্রাণবন্তভাবে তুলে ধরার মাধ্যমে তিনি বাংলা শিশু সাহিত্যে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।

সাহিত্যচর্চার পাশাপাশি দীর্ঘদিন ধরে চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আমীরুল ইসলাম। অনুষ্ঠান নির্মাণ, পরিকল্পনা ও ব্যবস্থাপনায় তার দীর্ঘ অভিজ্ঞতা ছিল। চ্যানেল আইয়ের বিভিন্ন অনুষ্ঠান ও সাংস্কৃতিক কার্যক্রমে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

তার মৃত্যুতে চ্যানেল আইয়ের সহকর্মীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। শোক জানিয়েছেন সাহিত্যিক, সংস্কৃতিকর্মীসহ তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

একজন সৃজনশীল শিশুসাহিত্যিক হিসেবে শিশু-কিশোরদের জন্য বিপুল সাহিত্যকর্ম রেখে গেছেন আমীরুল ইসলাম। একই সঙ্গে গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনেও তার দীর্ঘ কর্মজীবন স্মৃতি হয়ে থাকবে।

Tags: আমীরুল ইসলাম
Previous Post

ভারতকে হারিয়ে ফাইনালে যাওয়া হল না বাংলাদেশের

Next Post

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি

Next Post

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি

বহুমাত্রিক সৃষ্টির কারিগর শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT