চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষসেরা টেস্ট দল: ভারত-ইংল্যান্ডের জয়জয়কার, নেই বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:00 অপরাহ্ন 24, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট মাঠে দুই খেলোয়াড়ের হাসিমুখে সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৪ সালের বর্ষসেরা ওয়ানডে দলের পর বর্ষসেরা টেস্ট দলও ঘোষণা করেছে আইসিসি। ছেলেদের ওয়ানডেতে আইসিসির সেরা একাদশে ভারতের কেউ জায়গা করে নিতে না পারলেও সাদা পোশাকের ১১ জনে আছেন তিন ক্রিকেটার। তবে বাংলাদেশের কেউ বর্ষসেরা টেস্ট দলে জায়গা করে নিতে পারেননি।

টেস্ট একাদশে অধিক্য ইংল্যান্ডের, রয়েছেন ৪ জন। ভারতের ৩ জন একাদশে। বাকি ৪ জনের দুজন নিউজিল্যান্ডের এবং একজন করে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার। টেস্ট দলের নেতৃত্বে অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে রাখা হয়েছে।

ওপেনার হিসেবে ভারতের তরুণ তারকা যশস্বী জয়সওয়ালের সঙ্গে আছেন ইংল্যান্ডের বেন ডাকেট। ২০২৪ সালে দুর্দান্ত ফর্মে থাকা জয়সওয়ালের ব্যাটে ৫৪.৭৪ গড়ে ১,৪৭৮ রান এসেছে। গতবছরে রান তোলায় কেবল ইংল্যান্ডের জো রুটের পেছনে তিনি। অন্যদিকে আগ্রাসী ব্যাটিংয়ে ডাকেট ৩৭.০৬ গড়ে করেন ১,১৪৯ রান। যা গতবছরে তৃতীয় সর্বোচ্চ।

তিনে আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। চোটে অনেকটা সময় মাঠের বাইরে থাকলেও যতটুকু সুযোগ পেয়েছেন সর্বোচ্চ কাজে লাগিয়েছেন। গতবছরে ৫৯.৫৮ গড়ে তার ব্যাটে এসেছে ১,০১৩ রান। এরমধ্যে ঘরের মাঠে সাউথ আফ্রিকা সিরিজের ৪ ইনিংসে ৪০৩ রান ও ইংল্যান্ডের বিপক্ষে ৬ ইনিংসে ৩৯৫ রান উল্লেখযোগ্য।

চারে আছেন ফর্মের তুঙ্গে থাকা ইংল্যান্ডের জো রুট। অ্যালিস্টার কুককে ছাড়িয়ে ইংল্যান্ডের সর্বকালের সেরা টেস্ট রান সংগ্রাহক হয়েছেন। বছরজুড়ে ৫৫.৫৭ গড়ে ১,৫৫৬ রান করেছেন ইংলিশ তারকা। টেস্টে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিনি এখন পঞ্চম।

গতবছরে টেস্টে চতুর্থ সর্বোচ্চ রান আরেক ইংলিশ তারকা হ্যারি ব্রুকের। ৫৫ গড়ে তরুণ তারকার ব্যাটে এসেছে ১,১০০ রান। ছয় নম্বরে আছেন বছরজুড়ে দারুণ খেলা শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। ২০২৪ সালে ৭৪.৯২ গড়ে করেছেন ১০৪৯ রান। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে আছেন আরেক ইংলিশ জেমি স্মিথ। ব্যাট হাতে ৪২.৪৬ গড়ে ৬৩৭ রান করার সঙ্গে ৩২টি ডিসমিসাল আছে তার।

স্পিন-অলরাউন্ডার হিসেবে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। গতবছর ব্যাট হাতে ৫২৭ রান করার পাশাপশি ২৪.৪৯ গড়ে শিকার করেছেন ৪৮ উইকেট। অধিনায়ক হিসেবে আছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। তার নেতৃত্বে ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্র’র ফাইনালে পৌঁছেছে অস্ট্রেলিয়া। বোলিংয়ে ২৪.০২ গড়ে ৩৭ উইকেট নিয়েছেন কামিন্স। ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে গেছেন, করেছেন ৩০৬ রান।

মূল পেসার হিসেবে দলে আছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও ভারতের জাসপ্রীত বুমরাহ। গতবছর ১৮.৫৮ গড়ে ৪৮ উইকেট নিয়েছেন হেনরি। অন্যদিকে, গতবছর টেস্টে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন বুমরাহ। ১৪.৯২ গড়ে ৭১ উইকেট আছে তার নামের পাশে।

আইসিসি বর্ষসেরা টেস্ট একাদশ: যশস্বী জয়সওয়াল (ভারত), বেন ডাকেট (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), জো রুট (ইংল্যান্ড), হ্যারি ব্রুক (ইংল্যান্ড), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), জেমি স্মিথ (উইকেটরক্ষক, ইংল্যান্ড), রবীন্দ্র জাদেজা (ভারত), প্যাট কামিন্স (অধিনায়ক, অস্ট্রেলিয়া), ম্যাট হেনরি (নিউজিল্যান্ড) ও জাসপ্রীত বুমরাহ (ভারত)।

Tags: অস্ট্রেলিয়াআইসিসিইংল্যান্ডউইলিয়ামসনকামিন্সজয়সওয়ালবর্ষসেরা টেস্ট দলবাংলাদেশভারতলিড স্পোর্টস
Previous Post

টেকনাফের গহীন পাহাড় থেকে অপহৃত শিশুসহ উদ্ধার ১৫

Next Post

বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

Next Post
বিশ্ব ইজতেমার জন্য মুসল্লিদের সমাগম, বিশাল তাবু ও জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত তিন বাংলাদেশী. Channel i News - চ্যানেল আই নিউজ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশী আহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT