চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফের গহীন পাহাড় থেকে অপহৃত শিশুসহ উদ্ধার ১৫

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
5:52 অপরাহ্ন 24, জানুয়ারি 2025
in - টপ লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A
অপহৃত শিশু ও যুবকদের উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে অপহৃত শিশুসহ ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। অভিযানে অপহরণ চক্রের ২ সদস্যকে আটকও করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দেড় টা পর্যন্ত টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্চপিয়ার পাহাড়ে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

উদ্ধার হওয়া অপহৃত ১৫ জনই পুরুষ। যার মধ্যে ৬ জন অপ্রাপ্ত বয়স্ক শিশু রয়েছে। ১৫ জনের মধ্যে ৫ জন স্থানীয় বাংলাদেশী নাগরিক এবং অপর ১০ জন রোহিঙ্গা বলে জানান পুলিশ সুপার।

আটক ২ জন আপন সহোদর। এরা হলেন বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া করাচি পাড়ার নুরুল কবিরে ছেলে মো. হারুন (২৫) ও নুর মোহাম্মদ (১৯)।

পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানিয়েছেন, টেকনাফ থানার পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মধ্যম কচ্চপিয়া এলাকার নুরুল ইসলাম মেম্বারের বসতবাড়ীর পিছনে গহীন পাহাড়ের চুড়ায় অভিযান শুরু করে।

এসময় ১০-১৫ জন পালিয়ে গেলেও অপহরণ চক্রের ২ সদস্যকে আটক করা সম্ভব হয়। পাহাড়ের আস্তানায় জিম্মি করা অপহৃত ১৫ জনকে উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া অপহৃতরা জানিয়েছেন এরা উখিয়া-টেকনাফের বিভিন্ন এলাকার বাসিন্দা এবং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

চক্রের সদস্যরা বিভিন্ন প্রলোভনে ১৬-১৭ দিন ধরে ধাপে ধাপে মুক্তিপণ আদায়ের জন্য জোরপূর্বক গহীন পাহাড়ের চূড়ায় আটক রাখে। সংঘবদ্ধ অপহরণ চক্রটি দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে বাংলাদেশী ও বাস্তুচ্যুত রোহিঙ্গা নিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অপরাধ সংঘটিত করে আসছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হচ্ছে।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, গত এক বছরের বেশি সময়ে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২০৮ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে একই সময়ে উখিয়ায় বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে ৮৭ জনকে অপহরণ করা হয়।

Tags: কক্সবাজারগহীন পাহাড়টেকনাফ
Previous Post

শ্রীলঙ্কার জ্বালানি তেল পরিশোধন কেন্দ্রের সঙ্গে চীনের চুক্তি

Next Post

বর্ষসেরা টেস্ট দল: ভারত-ইংল্যান্ডের জয়জয়কার, নেই বাংলাদেশ

Next Post
ক্রিকেট মাঠে দুই খেলোয়াড়ের হাসিমুখে সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ষসেরা টেস্ট দল: ভারত-ইংল্যান্ডের জয়জয়কার, নেই বাংলাদেশ

বিশ্ব ইজতেমার জন্য মুসল্লিদের সমাগম, বিশাল তাবু ও জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT