চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে হোয়াইটওয়াশের হাতছানি টাইগারদের, পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:58 অপরাহ্ন 24, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জোড়া উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্য সংস্করণে আগেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলেও টি-টুয়েন্টিতে প্রথমবার সেই স্বাদ পেয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজে প্রথম দুটিতে জিতেছে টিম টাইগার্স। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে ৭ উইকেটে জয়, দ্বিতীয় ম্যাচে ৮ রানের জয় পায় বাংলাদেশ। বৃহস্পতিবার শেষ ম্যাচে জিতে টাইগারদের সুযোগ হোম অব ক্রিকেটে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ করার।

এই সিরিজেই ৯ বছর পর পাকিস্তানের সাথে টি-টুয়েন্টিতে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। ধারাবাহিকতায় এক ম্যাচ হাতে রেখে ২-০তে এগিয়ে লাল-সবুজের দল। দ্বিতীয় ম্যাচ জয়ে টানা দুই সিরিজ নিজেদের করে নেয়ার সাফল্য দেখিয়েছে লিটন দাসের দল, দুবছর পর এমন সাফল্য। সপ্তাহ আগে শ্রীলঙ্কা থেকে প্রথমবার টি-টুয়েন্টি সিরিজ জিতে এসেছে বাংলাদেশ, ২-১ ব্যবধানে।

এর আগে টি-টুয়েন্টিতে মাত্র দুবার টানা একাধিক সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০২১ সালে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারায়। ২০২২-২৩ মৌসুমে জেতে সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে।

সংক্ষিপ্ত সংস্করণে পাকিস্তানের চেয়ে বেশ পিছিয়ে টিম টাইগার্স। ২৪ বারের মুখোমুখিতে জয়ের পাল্লা ভারী সফরকারীদের। কেবল পাঁচ জয় পেয়েছে লাল-সবুজ দল, এরমধ্যে চারটি জয় মিরপুরে।

লাল-সবুজরা শেষ দুটি জয় পেয়েছে চলতি সিরিজে। বাকি তিন জয়ের মধ্যে প্রথমটি ২০১৫ সালে বাংলাদেশ সফরে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টুয়েন্টিতে এবং অন্যটি ২০১৬ সালের এশিয়া কাপে।

পাকিস্তানের বিপক্ষে এ ফরম্যাটে বাংলাদেশের আরেকটি জয় ২০২৩ সালে, হাংঝোতে এশিয়ান গেমসের তৃতীয় স্থান নির্ধারণী প্লে-অফ ম্যাচে। ওই আসরে অবশ্য উভয় দলই খেলেছিল দ্বিতীয় সারির দল নিয়ে।

বাংলাদেশে ৯টি টি-টুয়েন্টি খেলেছে পাকিস্তান। সফরকারীরা শেষবার হোয়াইটওয়াশ করে গিয়েছিল বাংলাদেশকে। ২০২১ সালে তিন ম্যাচের সিরিজে টাইগারদের ৩-০তে হারিয়েছিল পাকিস্তান।

ছোট সংস্করণে ভালো সময় যাচ্ছে না পাকিস্তানের। হারের বৃত্তে ঘুরছে দলটি। চলতি সিরিজের আগে নিউজিল্যান্ড সফরে ৪-১ ব্যবধানে হেরেছে পাকিস্তান। সাউথ আফ্রিকাতেও হেরে এসেছে ২-০ ব্যবধানে।

শেষ ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সফরকারীদের বিপক্ষে নামবে লিটনের দল।

Tags: টি-টুয়েন্টিপাকিস্তানবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের আলোচনায় আমন্ত্রণ পায়নি বাংলাদেশ: বাণিজ্য উপদেষ্টা

Next Post

চার দশকের আইনি লড়াই: হরেন্দ্রনাথকে ২০ লাখ টাকা দেওয়ার রায় বহাল

Next Post
অভিযোগকারী হরেন্দ্রনাথের ছবি, যিনি ২০ লাখ টাকা পাওয়ার রায় পেয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চার দশকের আইনি লড়াই: হরেন্দ্রনাথকে ২০ লাখ টাকা দেওয়ার রায় বহাল

শিশুদের নাটক 'ইচ্ছেতলা' এর দৃশ্য, মঞ্চে পারফর্ম করছে শিশু শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দশ বছরে মিমির ‘ইচ্ছেতলা’, শুক্রবার মঞ্চে শিশুদের প্রথম নাটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT