চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিবীয়দের বিপক্ষে ১৬ রানে হারল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:47 অপরাহ্ন 27, অক্টোবর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, বিপক্ষ দলের ফিল্ডার প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টুয়েন্টি সিরিজের ‍শুরুটা রাঙাতে পারল না বাংলাদেশ। টপ অর্ডারদের ব্যর্থতার পর লোয়ারঅর্ডারে কিছুটা লড়াই জমালেও জয় আনতে পারেনি বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ১৬ রানে হার দেখেছে লিটন দাসের দল।

চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটোন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ওভার শেষে ৩ উইকেটে ১৬৫ রান তোলে তারা। জবাবে নেমে ১৯.৪ ওভারে ১৪৯ রানে থামে বাংলাদেশ।

রানতাড়ায় নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ তামিম ফিরে যান ৫ বলে ১৫ রান করে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টিম টাইগার্স। ৭৭ রানে ৬ উইকেট হাররিয় চাপে পড়ে বাংলাদেশ। সপ্তম উইকেটে নাসুমকে নিয়ে ২৩ বলে ৪০ রানের জুটি গড়েন তানজিম সাকিব। ১৫.৫ ওভারে জেসন হোল্ডারের বলে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে তানজিম ফিরলে জুটি ভাঙে। ৩ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৩৩ রান করেন।

১২৩ রানে নাসুমও ফিরে যান। এরপর তাসকিন ও মোস্তাফিজ লড়াইয়ে ফেরালেও ১৬ রানে হার দেখে বাংলাদেশ।

বাকি ব্যাটারদের মধ্যে তাওহীদ হৃদয় ২৫ বলে ২৮ রান করেন। নাসুমের ব্যাট থেকে আসে ১৩ বলে ২০ রান। মোস্তাফিজ ১১ রান এবং তাসকিন ১০ রান করেন।

ক্যারিবীয় বোলারদের মধ্যে জাডেন সিলেস ও জেসন হোল্ডার ৩টি উইকেট নেন। আকিল হোসেন নেন ২ উইকেট।

আগে ব্যাটে নেমে উদ্বোধনী জুটিতে ৫৯ রান তোলেন আলিক আথানজে ও ব্রেন্ডন কিং। ৮.২ ওভারে আথানজেকে ফিরিয়ে জুটি ভাঙেন রিশাদ হোসেন। ৪ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৩৪ রান করেন ক্যারিবীয় ওপেনার।

দ্বিতীয় উইকেটে বেন্ডন কিং ও শাই হোপ মিলে যোগ করেন ২৩ রান। ১৩তম ওভারে জোড়া শিকার করেন তাসকিন আহমেদ। ওভারের প্রথম বলে কিংকে ফেরানোর পর দ্বিতীয় বলে ফেরান শেরফান রাদারফোর্ডকে। ১ চার ও ২ ছক্কায় কিং ৩৬ বলে ৩৩ রান করেন, রাদারফোর্ড ফেরেন খালি হাতে।

চতুর্থ উইকেট জুটিতে রোভম্যান পাওয়েলকে নিয়ে ৪৬ বলে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে গড়ে ইনিংস শেষ করেন হোপ। ১ চার ও ৪ ছক্কায় ২৮ বলে ৪৬ রান করেন হোপ। পাওয়েল করেন ২৮ বলে ৪৪ রান, ছিল ১ চার ও ৪ ছক্কার মার।

বাংলাদেশ বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ২ উইকেট নেন। রিশাদ হোসেন নেন ১ উইকেট।

Tags: ওয়েস্ট ইন্ডিজচট্টগ্রামটি-টুয়েন্টিতানজিমতাসকিনবাংলাদেশরিশাদলিটনলিড স্পোর্টসহোপ
Previous Post

ইউজিসির মধ্যস্থতায় ড্যাফোডিল ইউনিভার্সিটির জিম্মি ১৭ শিক্ষার্থী মুক্ত

Next Post

ড্যাফোডিল-সিটি ইউনিভার্সিটি: শিক্ষা প্রতিষ্ঠানে কেন এমন সংঘর্ষ

Next Post
শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছে একজন নারী শিক্ষক বা অভিভাবক. Channel i News - চ্যানেল আই নিউজ

ড্যাফোডিল-সিটি ইউনিভার্সিটি: শিক্ষা প্রতিষ্ঠানে কেন এমন সংঘর্ষ

ফুটবল মাঠে একজন পুরুষ খেলোয়াড়ের ছবি, তিনি জার্সি পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডের সাথে আমাদের তুলনা করা উচিত হবে না: বাটলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT