চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০০ ধাপ পেছনের বাংলাদেশের বিপক্ষে অহংকারী হচ্ছে না চাইনিজ তাইপে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:18 অপরাহ্ন 30, মে 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফা র‍্যাঙ্কিংয়ে মেয়েদের আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের চেয়ে ১০০ ধাপ এগিয়ে চাইনিজ তাইপে। দলটি বর্তমানে র‍্যাঙ্কিংয়ের ৪০তম স্থানে আছে। ১৪০তম স্থানে আছে লাল-সবুজের দল। শক্তি ও সামর্থ্যের বিচারে অনেকখানি এগিয়ে থাকলেও সফরকারী দল অহংকারী হতে নারাজ। কোচ চান হিউং মিন জানালেন, প্রতিপক্ষকে তিনি সমীহই করছেন। ভিন্ন কন্ডিশনে অ্যাওয়ে ম্যাচ খেলাটা চ্যালেঞ্জিং হবে, এমন ভাবছেন।

চাইনিজ তাইপের সঙ্গে বাংলাদেশ নারী ফুটবল দল ৩১মে ও ৩ জুন দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকেল ৫টা ৪৫ মিনিটে খেলা দুটি মাঠে গড়াবে। প্রথম ম্যাচের আগেরদিন বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে অতিথি দলের কোচ ও অধিনায়ক হাজির হন।

চান হিউং মিন বললেন, ‘আমার দল এবছর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায়নি। আমরা খেলার জন্য মুখিয়ে আছি। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও বাংলাদেশের প্রতি আমার সম্মান থাকবে। অহংকার দেখানোর কিছু নেই। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকাটা আন্তর্জাতিক ফুটবলে যেকোনো দলের জন্যই কঠিন কাজ। সেটা আমাদের করে দেখাতে হবে।’

‘বাংলাদেশের খেলা এশিয়ান গেমসে দেখেছি। যদিও আমাদের গ্রুপে ছিল না। চাইনিজ তাইপের নারী ফুটবলের ঐতিহ্য অনেক দীর্ঘ। তবে এশিয়ার অনেক দল নারী ফুটবলে উন্নতি করছে।’

দল হিসেবে চাইনিজ তাইপে গড়ে ওঠার ভেতর দিয়ে যাচ্ছে, জানালেন দলটির কোচ। বাংলাদেশের বিপক্ষে ২৩ জনের স্কোয়াডে ৮-১০ জন ফুটবলারই নতুন মুখ। তাদের মধ্যে ৬ জন অনূর্ধ্ব-২০ দল থেকে জাতীয় দলে সুযোগ পেয়েছেন। প্রতি মাসেই জাতীয় দলের ট্রেনিং ক্যাম্প হয়।

Tags: চাইনিজ তাইপেচান হিউং মিনফিফাফিফা প্রীতি ম্যাচবাফুফেবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ পোল্যান্ড

Next Post

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সবকিছু করা হবে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সামগ্রী প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সবকিছু করা হবে: প্রধানমন্ত্রী

প্রবাসী ব্যক্তির বাড়ি ফেরার সময় ফুলের তোড়া গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হেলিকপ্টারে চড়ে রাজকীয় বেশে বাড়ি ফিরলেন প্রবাসী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT