চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেলিকপ্টারে চড়ে রাজকীয় বেশে বাড়ি ফিরলেন প্রবাসী

আবুল কাশেম হৃদয় by আবুল কাশেম হৃদয়
5:22 অপরাহ্ন 30, মে 2024
in - সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A
প্রবাসী ব্যক্তির বাড়ি ফেরার সময় ফুলের তোড়া গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শখ আর স্ত্রীর মন রক্ষায় একবার দু’বার নয়, টানা সাতবার হেলিকপ্টারে চড়ে রাজকীয় বেশে বাড়ি আসেন প্রবাসী জালাল আহমেদ। তার বাড়ি আসাকে কেন্দ্র করে জালালের নিজ গ্রামে দেখা গিয়েছে উৎসবের আমেজ। উৎসব ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামগুলোতেও। তাকে গ্রহণ করতে শতশত নারী-পুরুষ ফুল নিয়ে হাজির হয় হেলিপ্যাডে।

বৃহস্পতিবার (৩০ মে) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নিশ্চিতপুর গ্রামে এই আমেজ দেখা যায়।

জানা যায়, ৩০ বছরেরও বেশি সময় ধরে কুয়েতে কাজ করছেন প্রবাসী জালাল আহমেদ। ব্যবসা-বাণিজ্য করে আর্থিক সফলতার মুখ দেখছেন এই রেমিট্যান্স যোদ্ধা। সেই অর্থ দিয়ে মানবতার কল্যাণের পাশাপাশি শখও মেটান নিজের। ইচ্ছে পূরণ করেন প্রিয়তমা স্ত্রী ও সন্তানদের। শখ মেটাতে গত ৭ বছর যাবৎ হেলিকপ্টারে চড়ে বাড়ি আসেন তিনি। তার বাড়ি আসাটা একটা উৎসবে পরিণত হয়। পুরো বাড়ি সাজে বর্ণীল সাজে। ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয় তাকে।

হেলিপ্যাডে পৌঁছার পরই তাকে বহনকারী হেলিকপ্টার ঘিরে ফেলে পরিবার, পরিজন ও গ্রামবাসী। এসময় প্রিয় সন্তানকে ফুল দিয়ে বরণ করেন তারা। শখ আর সামর্থ্য থাকায় হেলিকপ্টারে বাড়ি আসাকে অনেকে ভালো চোখে দেখেন অনেকে। পাশাপাশি জালাল আহমেদের মানবিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার বিষয়টিকেও সাধুবাদ জানান তারা।

এলাবাসীকে বিনোদন দেয়া ও কাছ থেকে হেলিকপ্টার দেখানোর জন্য এ কাজটি করেন বলে জানান জালাল আহমেদ। পাশাপাশি এলাকার মানুষদের পাশে সব সময় থাকার ইচ্ছে পোষণও করেন কুয়েত প্রবাসী জালাল।

জালাল আহমেদের হেলিকপ্টারে বাড়ি আসার বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন জোড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন। তিনি বলেন, এসব রেমিট্যান্স যোদ্ধাদের হাত ধরে দেশ অর্থনৈতিক সাফল্য দেখছে। তাই, তাদের শখ ও কাজকে সাধুবাদ জানান সবাই।

Tags: হেলিকপ্টার
Previous Post

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সবকিছু করা হবে: প্রধানমন্ত্রী

Next Post

বিশ্বকাপ বাছাই: বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে নেই জিকো

Next Post
বাংলাদেশ ফুটবল দলের গোলরক্ষক মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ বাছাই: বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে নেই জিকো

তৃতীয় মাত্রা’র জিল্লুর রহমানের মায়ের কুলখানি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয় মাত্রা’র জিল্লুর রহমানের মায়ের কুলখানি শুক্রবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT