চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছয় উইকেট নেয়া হাসানের কাছে স্মিথের উইকেট ‘স্পেশাল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:13 অপরাহ্ন 13, আগস্ট 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার হাসান ও স্যামুয়েল স্মিথের মধ্যে উদযাপন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে স্বপ্নের মতো শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক অস্ট্রেলিয়াকে দুই’শ রানের আগে গুটিতে দিতে দুর্দান্ত বোলিং করেছেন তিন পেসার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। তবে সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন ডানহাতি হাসান, নিয়েছেন ছয় উইকেট। সব উইকেট স্পেশাল হলেও সবচেয়ে দামি উইকেটটি ছিল স্টিভেন স্মিথের বলে মন্তব্য হাসানের। 

৫৫ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন হাসান মাহমুদ। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। পেসাররাই নিয়েছেন অজিদের দশ উইকেট। এক ইনিংসে বাংলাদেশি পেসারদের ১০ উইকেট নেয়ার দ্বিতীয় কীর্তি এটি। এর আগে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন পেসাররা। সেই ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন হাসান।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে হাসান বলেন, ‘আলহামদুলিল্লাহ। আসলে এরকম একটা চ্যালেঞ্জিং মুহূর্তে বিশ্বের ওয়ান অব দ্য বেস্ট টিমের সাথে বোলিং করাটা খুবই চ্যালেঞ্জিং। আমি মনে করি যে, আমার শেষ উইকেটটা নিতে প্রচুর অনুশীলন করতে হয়েছে। প্রস্তুতি খুবই ভালো ছিল। অনেকদিন পেয়েছিলাম অনুশীলন করার এবং আমার মনে হয় বোলাররা খুবই ভালো প্র্যাকটিস করেছে এবং ম্যাচে আপনি তা দেখতে পারতেছেন। সবমিলে খুবই ভালো, বিশেষ করে তাসকিন এবং এবাদত, তারা খুবই ভালো বোলিং করেছে।’

কোন উইকেটটা স্পেশাল ছিল এমন প্রশ্নে এ পেসারের উত্তর, ‘আমার কাছে সবগুলো উইকেটই স্পেশাল, কারণ পাঁচটা না হলে তো আর পাঁচ উইকেট হয় না। সত্যি বলতে গেলে, আমার দলের যে এনার্জি ছিল সকাল থেকে এবং সবাই মিলে যে মাঠে নিজেদের সেরাটা ঢেলে দিয়েছে। আমি অবশ্যই সতীর্থদের ক্রেডিট দিতে চাই এটাতে। অধিনায়ক যেভাবে সমর্থন করেছে মাঠের মধ্যে, অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা ভালো শেষ করতে পেরেছি।’

‘অবশ্যই স্টিভ স্মিথের উইকেটটা বলব স্পেশাল ছিল। ও ধারণা করতে পারতেছিল না আমি আসলে কোথায়া বল করব। আমার ইন্সটিংক্ট কাজ করতেছিল যে ও কিছু একটা করতে যাবে, তো আমি বাউন্সার মারছিলাম, তো পরে মিস করছে।’

ডারউইনে সোনালী দিন কাঁটিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে ৫৩ ওভারে ১৯৮ রানে থামিয়ে দিয়ে ব্যাট হাতেও ভালো কাটিয়েটে নাজমুল হোসেন শান্তর দল। ২৪ ওভারে ১ উইকেটে ৯৬ রান করে ১০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবেন তানজিদ তামিম এবং মুমিনুল হক।

Tags: অস্ট্রেলিয়াএবাদতডারউইনতাসকিনবাংলাদেশবাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টলিড স্পোর্টসশান্তস্মিথহাসান
Previous Post

১৫ আগস্ট: নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার

Next Post

পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর হামলা

Next Post
পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর হামলা

বিশ্ব যুব দিবস উপলক্ষে অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণ নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT