চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ আগস্ট: নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার

র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:04 অপরাহ্ন 13, আগস্ট 2026
in - সেমি লিড, অপরাধ
A A
বাংলাদেশে নিরাপত্তা বাহিনী ও ড্রোনের মাধ্যমে নজরদারি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিটি এআই দিয়ে তৈরি করা

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

১৫ আগস্টকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী ও দুষ্কৃতকারীদের অপতৎপরতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার র‌্যাব ফোর্সেস-এর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ আগস্ট উপলক্ষে র‌্যাবের প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে পৃথক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে। চিহ্নিত সংবেদনশীল স্থানগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রাজনৈতিক কর্মসূচিতে বিশেষ নজরদারি

১৫ আগস্টকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে যাতে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন কিংবা রাষ্ট্র ও সরকারবিরোধী চক্র অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য তাদের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। র‌্যাব জানিয়েছে, নিজস্ব নেতৃত্বে নিরাপত্তার দায়িত্ব পালন করা হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী এসএসএফ, স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করা হয়েছে। আগাম তথ্য সংগ্রহ ও গোয়েন্দা কার্যক্রম জোরদারে এলাকাভিত্তিক সোর্স ও ইনফর্মার নিয়োগ করা হয়েছে। অনুষ্ঠানস্থলে যাতায়াতের রুটগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। একই সঙ্গে দায়িত্বপূর্ণ এলাকায় সন্দেহভাজন ব্যক্তি এবং নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

অনুষ্ঠানস্থলে অনুপ্রবেশ ঠেকাতে সতর্কতা

যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে রাজনৈতিক কর্মসূচির অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রয়োজনীয় সদস্য মোতায়েন করা হয়েছে। অনুষ্ঠানস্থলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, দুষ্কৃতকারী কিংবা উগ্রবাদী গোষ্ঠীর কেউ যাতে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ সংগঠনের মাধ্যমে নাশকতা বা অপতৎপরতার আশঙ্কা দেখা দিলে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।

গুজব ঠেকাতে সাইবার পেট্রোলিং

১৫ আগস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতেও তৎপরতা বাড়িয়েছে র‌্যাব। এ জন্য সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে। বিভ্রান্তিকর পোস্ট, মন্তব্য বা ছবি আপলোডের মাধ্যমে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাহিনীটি।

প্রস্তুত বোম্ব ডিসপোজাল ইউনিট

নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকেও প্রস্তুত রাখা হয়েছে। কোথাও বিস্ফোরক বা বিস্ফোরক সদৃশ কোনো বস্তু পাওয়া গেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, ১৫ আগস্ট উপলক্ষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব ফোর্সেস বদ্ধপরিকর। সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে র‌্যাব বলেছে, কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে।

Tags: ১৫ আগস্টগোয়েন্দা নজরদারিজোরদারর‌্যাব
Previous Post

ব্যাটারি রিকশার জন্য নতুন নীতিমালায় কী থাকছে?

Next Post

ছয় উইকেট নেয়া হাসানের কাছে স্মিথের উইকেট ‘স্পেশাল’

Next Post
বাংলাদেশের ক্রিকেটার হাসান ও স্যামুয়েল স্মিথের মধ্যে উদযাপন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় উইকেট নেয়া হাসানের কাছে স্মিথের উইকেট ‘স্পেশাল’

পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT