কুয়েতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল গাজী হাসান আল শামারির আমন্ত্রণে ৫ দিনের কুয়েত সফরে গেলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহম্মেদ।
রোববার (৩০ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। সফরকালে, সেনাপ্রধান কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী, সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ সহ উর্ধতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক ব্যাক্তিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহম্মেদ দুই দেশের সেনাবাহিনীর, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও প্রশিক্ষন দ্বিপাক্ষিক সহযোগিতা ও বিভিন্ন বিষয় আলোচনা করবেন বলে আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর ৫ হাজার ২৪৯ জন সেনাসদস্য অপারেশন কুয়েত পুর্নগঠনের নিয়োজিত রয়েছেন যা জাতিসংঘ শান্তি মিশনের পর দ্বিতীয় কোনো বৈদেশিক দায়িত্বে সর্বোচ্চ সংখ্যা।
সেনাবাহিনী প্রধান শফিউদ্দিন আহম্মেদের কুয়েত সফরের প্রধান লক্ষ্য হলো অপারেশন কুয়েত পুর্নগঠনের কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর আরও অধিক সেনাসদস্য মোতায়েন সংক্রান্ত বিষয় আলোচনা করা।
সফর কালে সেনাপ্রধান কুয়েত সামরিক বাহিনীর মিলিটারি একাডেমি পরিদর্শন, ও বাংলাদেশ সেনাবাহিনীর কুয়েত পুর্নগঠনের নিয়োজিত বাংলাদেশ সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন ও মত বিনিময় করবেন। আগামী ৪ আগস্ট সেনাপ্রধান শফিউদ্দিন আহম্মেদে দেশে ফিরবেন বলে জানা গেছে।









