চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে চলন্ত ট্রেনে গুলি, পুলিশের কর্মকর্তাসহ নিহত ৪

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:53 পূর্বাহ্ন 31, জুলাই 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ভারতের ট্রেনে গুলির ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে মুম্বইগামী জয়পুর এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে পুলিশের এক কনস্টেবল গুলি করে এক পুলিশ সদস্যসহ চারজনকে হত্যা করেছেন। এছাড়াও গুলিবিদ্ধ হয়েছেন আরও অনেকেই। এই ঘটনায় অভিযুক্ত এসকর্ট ডিউটিতে থাকা সিটি চেতন নামক ওই এসকর্ট ইনচার্জকে (কনস্টেবল) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ৩১ জুলাই সংবাদ সংস্থা পিটিআই সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, স্থানীয় সময় আজ ভোর ৫টা ২৩ মিনিটে এই ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, ট্রেনটি যখন মহারাষ্ট্রের পালঘরের কাছে পৌঁছায় তখন গুলি চালায় অভিযুক্ত কনস্টেবল। তার গুলিতে এক এএসআইসহ একাধিক যাত্রী গুলিবিদ্ধ হন। এসময় পুলিশকর্মীসহ চারজনের মৃত্যু হয়। অভিযুক্ত নিজের বন্দুক থেকেই গুলি চালিয়েছে বলে জানা যায়। তাকে গ্রেপ্তার করে বোরিভালি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ১২৯৫৭৬ নং জয়পুর এক্সপ্রেস ট্রেনের বি৫ কামরায় ঘটনাটি ঘটে। আরপিএফ কর্মীর এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা যায়, মৃত পুলিশকর্মীর নাম টিকা রাম মীনা। নিজের সিনিয়রকে বি৫ কামরায় গুলি করে হত্যা করার পর অভিযুক্ত চেতন অন্য কামরায় যান। সেখানেও তিন যাত্রীকে গুলি করে হত্যা করেন তিনি। তাদেরকে গুলি চালানোর পর দহিসার স্টেশনের কাছে ট্রেনের চেন টেনে থামান। পরে ট্রেন থেকে পালানোর চেষ্টা করেন তিনি। রেল পুলিশের সহায়তায় পুলিশ অভিযুক্ত কনস্টেবলকে ধরে ফেলেন।

এই ঘটনায় পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা দুঃখ প্রকাশ করে এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ‘আজ একটি দুর্ভাগ্যজনক ঘটনায় ট্রেন নম্বর ১২৯৫৬ জয়পুর-মুম্বই সুপারফাস্ট এক্সপ্রেসের এসকর্টিং স্টাফ কনস্টেবল চেতন কুমার তার সহকর্মী এসকর্ট ইনচার্জ এএসআই টিকা রামকে গুলি করে হত্যা করেন। এরপর সেই কনস্টেবল তিন যাত্রীকে বন্দুক দেখিয়ে আটকে রেখেছিলেন। পরে তাদেরও গুলি করে হত্যা করেন। এএসআই টিকা রাম এবং তিনজন যাত্রীর মৃত্যুতে আমরা দুঃখিত। কনস্টেবল চেতন কুমার দহিসারের কাছে নেমে পালানোর চেষ্টা করে। কিন্তু অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Tags: ভারত
Previous Post

জামায়াত নেতার বাড়িতে ডেপুটি স্পিকারের মধ্যাহ্নভোজের কথা নাকচ

Next Post

লা লিগা শুরুর আগেই এমবাপেকে চায় রিয়াল

Next Post
এমবাপে প্যারিস সেন্ট জার্মেইর জার্সিতে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগা শুরুর আগেই এমবাপেকে চায় রিয়াল

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার প্রতিবাদে জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৪ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT