চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরিফুলের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১২৬ রানে শেষ আফগানিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:22 অপরাহ্ন 11, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
শরিফুলের উচ্ছ্বাস, বাংলাদেশ ক্রিকেট দলের উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয়টিতেও বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। সিরিজ হাতছাড়ার পর তৃতীয় ও শেষ ম্যাচে টাইগাররা ঘুরে দাঁড়িয়েছে। একাদশে ফেরা শরিফুল ইসলামের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১২৬ রানে অলআউট করে দিয়েছে আফগানদের।

চট্টগ্রামে টস জিতে আগে ব্যাটে নামে আফগানিস্তান। পেস ও স্পিনারদের দাপুটে বোলিংয়ে ৪৫.২ ওভারে সবকটি উইকেট তুলে নিয়েছে সফরকারীদের। হোয়াইটওয়াশ এড়াতে স্বাগতিকদের প্রয়োজন ১২৭ রান।

৯ ওভার বল করে ২১ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বল করেছেন শরিফুল। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ ওভার বল করে ৩৪ রান খরচায় ৪ উইকেট ছিল টাইগার পেসারের সেরা অর্জন।

ব্যাটে নেমে শুরুতেই শরিফুলের তোপে পড়ে আফগান দল। ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ৩ রানে টাইগার তারকা তুলে নেন ২ উইকেট। তৃতীয় ওভারের প্রথম বলে ফেরান ৬ বলে ১ রান করা ইব্রাহিম জাদরানকে। পঞ্চম বলে ফেরান তিনে নামা রহমত শাহকে। তিনি টপ এজে মুশফিকুর রহিমের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন শূন্য রানে।

ষষ্ঠ ওভারের পঞ্চম বলে আঘাত হানেন আরেক পেসার তাসকিন। ১৪ রানে তৃতীয় উইকেট হারায় সফরকারী দল। মুশফিকের দুর্দান্ত ক্যাচে ফেরেন গুরবাজ। নবম ওভারের দ্বিতীয় বলে দলীয় ১৫ রানে মোহাম্মদ নবীকে নিজের তৃতীয় শিকার বানান শরিফুল। ৯ বলে ১ রান করে আফগান অলরাউন্ডার ফেরেন এলবিডব্লিউ হয়ে।

দুই পেসারের দাপুটে বোলিংয়ের পর আফগান ব্যাটিংয়ে পঞ্চম আঘাত হানেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ১৬তম ওভারের পঞ্চম বলে দলীয় ৩২ রানে এলবিডব্লিউর শিকার বানিয়ে ফেরান নাজিবুল্লাহ জাদরানকে। ২২ বলে ১০ রান করেন তিনি।

উইকেট তোলার জুটিতে যোগ দিয়ে আফগানদের ষষ্ঠ ব্যাটারকে ফেরান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ২২তম ওভারের তৃতীয় বলে বোল্ড করেন হাসমাতুল্লাহ শাহিদীকে। আফগান অধিনায়ক ফেরেন ৫৪ বলে ২২ রান করে।

ম্যাচের ২৭তম ওভারের তৃতীয় বলে নিজের চতুর্থ শিকারের দেখা পান শরিফুল। দলীয় ৬৮ রানে আব্দুল রহমানকে ফেরান তাইজুলের ক্যাচ বানিয়ে। ২০ বলে ৪ রান করে যান তিনি। ৩৬তম ওভারের দ্বিতীয় বলে ৮৯ রানে আফগানদের সপ্তম উইকেট তুলে নেন তাইজুল। ৩০ বলে ৫ রান করা জিয়া-উর রেহমানকে ফেরান বোল্ড করে।

পরে মুজিব উর রহমানকে নিয়ে দলীয় শতরান পার করেন আজমাতুল্লাহ ওমরজাই। আফগানদের ব্যাটিং বিপর্যয়ের দিনে ৪৪তম ওভারের শেষ বলে ওয়ানডেতে নিজের প্রথম ফিফটি স্পর্শ করেন ওমরজাই।

৪৫তম ওভারের শেষ বলে ১২৫ রানের সময় মুজিবকে ফেরান মিরাজ। ডিপ মিডউইকেট দিয়ে উড়িয়ে মারতে গিয়ে আফিফের তালুবন্দি হন আফগান স্পিনার। ৩৪ বলে ১১ রান করে যান।

দুই বল পরই আফগানকে গুটিয়ে দেন তাসকিন। ৭১ বলে ৫৬ রান করা ওমরজাইকে বানান শেষ শিকার। লংঅফের উপর দিয়ে মারতে গিয়ে ধরা পড়েন নাঈম শেখের হাতে। ৪৫.২ ওভারে ১২৬ রানে থামে সফরকারীদের ইনিংস।

টাইগারদের হয়ে ৪টি উইকেট নেন শরিফুল। দুটি করে উইকেট নেন তাসকিন ও তাইজুল। সাকিব-মিরাজ নেন একটি করে উইকেট। সাকিব ১০ ওভার বল করে দিয়েছেন মাত্র ১৩ রান, মেডেন একটি।

Tags: আফগানিস্তানচট্টগ্রামতাসকিনবাংলাদেশমিরাজলিড স্পোর্টসশরিফুলসাকিব
Previous Post

আশা জাগিয়েও ভারতকে হারাতে পারল না বাংলাদেশ

Next Post

ফুটবলে কিক করায় সপ্তম শ্রেণির ছাত্রকে পিটিয়ে হত্যা

Next Post
প্রাকৃতিক পরিবেশে যুবক, সবুজ গাছপালা ও ধানক্ষেতের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবলে কিক করায় সপ্তম শ্রেণির ছাত্রকে পিটিয়ে হত্যা

তথ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছেন, পেছনে মাইক্রোফোন ও টেলিভিশন ক্যামেরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির সামর্থ্য নিয়ে বিদেশিদের সন্দেহ থাকায় শক্তি দেখানোর কর্মসূচি: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT