চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশা জাগিয়েও ভারতকে হারাতে পারল না বাংলাদেশ

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
5:19 অপরাহ্ন 11, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেটার ব্যাটিং করছে, ম্যাচ চলাকালীন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রোমাঞ্চকর লড়াইয়ের শেষটা হল বড্ড হতাশার। টেলএন্ডারদের হতশ্রী ব্যাটিংয়ে ৯৬ রানও তাড়া করতে পারল না বাংলাদেশ নারী দল। মিরপুরে ৮ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই টি-টুয়েন্টি সিরিজ জিতে নিয়েছে হারমানপ্রীত কৌরের দল।

৫ উইকেট হাতে রেখে জয় থেকে ৮ বলে ১০ রানের দূরত্বে ছিল বাংলাদেশ। দারুণ খেলতে থাকা নিগার সুলতানা জ্যোতি এগিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পড হন। আউট হয়ে হতাশায় আকাশপানে তাকিয়ে থাকেন অনেকক্ষণ। বাংলাদেশের দিকে হেলে পড়া ম্যাচের মোড় ঘুরে যায় ওখানেই।

অধিনায়ক আউট হওয়ার পর শেষ ৭ বলে টিম টাইগ্রেস নিতে পারে মোটে ১ রান। শেষের চার ব্যাটারের কেউই রানের খাতা খুলতে পারেননি।

২০ ওভারে ৮৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ১ রানে শেষের ৫ উইকেট হারিয়ে হতাশায় ডোবে স্বাগতিক দল। জ্যোতি সর্বোচ্চ ৩৮ রান করেন। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

ক্যাচ নেয়ার সময় চোট পাওয়া সোবহানা মোস্তারির জায়গায় কনকাশন সাব হিসেবে ব্যাটিং করেন দুই ম্যাচেই একাদশের বাইরে থাকা মুর্শিদা খাতুন। তিনে নেমে সুযোগ কাজে লাগাতে পারেননি। ১৫ বলে ৪ রান করে আউট হন এ বাঁহাতি।

শেফালি ভার্মা ও দীপ্তি শর্মা নেন তিনটি করে উইকেট। মিন্নু মানি দুটি ও আনুসা নেন একটি উইকেট।

দ্বিপাক্ষিক সিরিজে প্রথমবার ভারতকে হারানোর বড় সুযোগ কাজে লাগাতে পারল না বাংলাদেশ। ঘরের মাঠ শের-ই-বাংলা স্টেডিয়ামে সফরকারীদের একশর আগে আটকে দিয়েও ব্যাটিং ব্যর্থতায় ইতিহাস বদলাতে পারল না টিম টাইগ্রেস।

সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে স্বাগতিকদের দারুণ বোলিংয়ে ২০ ওভারে ৮ উইকেটে ৯৫ রানে থামে ভারতের ইনিংস। প্রথম টি-টুয়েন্টিতে সফরকারীরা দাপট দেখিয়ে জিতলেও সিরিজে সমতায় ফেরার ম্যাচে ঘুরে দাঁড়ায় টিম টাইগ্রেস।

ভারত টস জিতে ব্যাটিং বেছে নেয়। শুরুটাও হয় দুর্দান্ত। ৩৩ রানে প্রথম উইকেট পড়ার পর দ্রুত আরও দুই উইকেট হারায় তারা।

ইনিংসের পঞ্চম ওভারে স্মৃতি মান্দানাকে (১৩ বলে ১৩) বোল্ড করে ব্রেক থ্রু এনে দেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। পরের ওভারে অফস্পিনার সুলতানা খাতুন জোড়া উইকেট শিকার করে ভারতকে চাপে রাখেন। টানা দুই বলে উইকেট তুলে জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও।

পাওয়ার প্লে’র শেষ ওভারের প্রথম বলে শেফালি ভার্মাকে (১৪ বলে ১৯) ফেরান সুলতানা। পরের বলে টিম ইন্ডিয়ার অধিনায়ক হারমানপ্রীত কৌরকে (০) বোল্ড করেন দুর্দান্ত এক ডেলিভারিতে। ৩৩ রানে তৃতীয় উইকেট হারায় ভারত।

দলীয় ৪৮ রানে ফাহিমা খাতুনের বলে স্বস্তিকা ভাটিয়ার (১১) লং অনে তোলা ক্যাচ দুর্দান্তভাবে তালুবন্দি করেন স্বর্ণা আক্তার। পঞ্চাশের আগে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ভারত। পরে নিয়মিত বিরতিতে উইকেট তুলে সফরকারীদের একশর আগেই আটকে রাখে টিম টাইগ্রেস।

সুলতানা তিনটি, ফাহিমা দুটি উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান।

Tags: জ্যোতিটিম টাইগ্রেসবাংলাদেশ নারী ক্রিকেট দলবাংলাদেশ-ভারতমিরপুরলিড স্পোর্টস
Previous Post

অনেক কষ্টে আফগানিস্তানের ‘সেঞ্চুরি’

Next Post

শরিফুলের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১২৬ রানে শেষ আফগানিস্তান

Next Post
শরিফুলের উচ্ছ্বাস, বাংলাদেশ ক্রিকেট দলের উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

শরিফুলের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১২৬ রানে শেষ আফগানিস্তান

প্রাকৃতিক পরিবেশে যুবক, সবুজ গাছপালা ও ধানক্ষেতের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবলে কিক করায় সপ্তম শ্রেণির ছাত্রকে পিটিয়ে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT