চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপভোগ নয়, লড়াই করেই ফাইনালে যেতে চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:25 অপরাহ্ন 30, জুন 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল দলের কোচের ছবি, তিনি মনোযোগী ও চিন্তাশীল. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আগেই বলেছিলাম, সেমিফাইনালে খেলা আমাদের প্রথম লক্ষ্য। তবে যখন সেমিতে উঠবেন, তখন লড়াইয়ের মানসিকতাই থাকতে হবে। কীভাবে ফাইনালে যাব, সেদিকেই দৃষ্টি রাখছি। ব্যাপারটা এমন নয় যে লক্ষ্য পূরণ হয়েছে তাই সেমিফাইনাল উপভোগ করবো বা এমন কোনো চিন্তা নিয়ে কাল মাঠে নামব। নিজেদের সেরাটা দিয়েই বাংলাদেশ ফুটবল দল ফাইনালে খেলার চেষ্টা করবে।’

কুয়েতকে ঠেকিয়ে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে সবভাবে প্রস্তুত বাংলাদেশ, সেটাই এভাবে জানান দিলেন হাভিয়ের ক্যাবরেরা। সেমির আগেরদিন শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে চমকে দেয়ার কথাও কোচের কণ্ঠে এসেছে। ম্যাচ শুরু শনিবার বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে।

বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন ক্যাবরেরা। ইতিবাচক মনোভাবে থাকা দল মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত আছে বলে জানালেন স্প্যানিশ কোচ। ছাড় না দেয়ার কথাও জানিয়ে দিলেন।

‘প্রতিপক্ষকে নিয়ে সবসময় বিশ্লেষণ করি। এভাবেই ম্যাচের প্রস্তুতি নেই। তাদের শক্তির পাশাপাশি দুর্বলতা দেখে সুযোগ নিতে হবে। কালও এমনই হবে। অবশ্যই নিজেদের শক্তির উপর আস্থা রাখতে হবে। তাদের চমকে দেয়ার চেষ্টা থাকবে। আমি আশাবাদী, শারীরিকভাবে তাদেরকে মোকাবিলা করতে পারবো।’

‘শারীরিকভাবে রিকভার করার জন্য ম্যাচের আগে ৭২ ঘণ্টা সময় পেয়েছি। আমরা ম্যাচে ফোকাস রাখছি। সেরাটা দিয়েই যতটা সম্ভব চেষ্টা করবো। আজ আমাদের ট্রেনিং সেশন আছে। কুয়েতের বিপক্ষে আগামীকালের সেমিফাইনাল নিয়ে সবাই রোমাঞ্চিত। বড় লড়াই হতে চলেছে। আমরা তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবো। সমানে সমান লড়াই হবে। আমরা কাল জিততে চাই, এটাই লক্ষ্য।’

লেবাননের কাছে হারলেও মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে জয়ে সেমির টিকিট কাটে লাল-সবুজের দল। গ্রুপপর্বের শেষ দুই ম্যাচে জিতলেও শুরুতেই গোল হজম করে চাপে পড়তে হয়েছিল। দুর্দান্ত প্রত্যাবর্তনে দুই ম্যাচেই ৩-১ গোলের জয়ে মাঠ ছাড়ে জামাল ভূঁইয়ার দল।

কুয়েতের বিপক্ষে শুরুতে গোল হজমের পুনরাবৃত্তি চাইছেন না ক্যাবরেরা। বললেন, ‘আগের ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এমন পরিস্থিতি এড়াতে হবে।’

‘দল ১-০তে পিছিয়ে থাকার পর যেভাবে প্রত্যাবর্তনের মানসিকতা দেখিয়েছিল, তা দারুণ। বিশেষভাবে লেবাননের বিপক্ষে হারের পর এটা কঠিন ছিল। আমরা আরও গোলের সুযোগ সৃষ্টি করেছিলাম, এটা ইতিবাচক দিক। তবে অবশ্যই আমাদের গোলের সুযোগ আরও কাজে লাগানো উচিৎ ছিল।’

গোড়ালির চোটে ভুটানের বিপক্ষে খেলতে পারেননি ডিফেন্ডার তারেক কাজী। তার ফেরার সম্ভাবনা নিয়ে বাংলাদেশ কোচ বললেন, ‘আজকের ট্রেনিং সেশনের পর তার অবস্থা বুঝতে পারব। দেখি কী হয়। খেলতে না পারলে অন্যকেউ খেলবে, যেমন ভুটানের বিপক্ষে খেলেছিল। আমরা চিন্তিত নই।’

Tags: কুয়েতক্যাবরেরাবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

গডজিলার পা দিয়ে সুস্বাদু খাবার রামেন

Next Post

যে কারণে অপুর ‘লাল শাড়ি’ দেখতে বললেন শাকিব

Next Post
অপুর লাল শাড়ি দেখার জন্য শাকিব বললেন, ছবি তোলার সময় হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে অপুর ‘লাল শাড়ি’ দেখতে বললেন শাকিব

Two football players at press conference during SAFF Bangabandhu Championship 2023. Channel i News - চ্যানেল আই নিউজ

আমরা কুয়েতকে দুমড়ে-মুচড়ে দিতে সক্ষম: জামাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT