চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা কুয়েতকে দুমড়ে-মুচড়ে দিতে সক্ষম: জামাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:50 অপরাহ্ন 30, জুন 2023
in ফুটবল, স্পোর্টস
A A
Two football players at press conference during SAFF Bangabandhu Championship 2023. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফা বৃহস্পতিবার সবশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। দুই ধাপ এগিয়ে ১৪১তম স্থানে এসেছে কুয়েত। বাংলাদেশের অবস্থানের হয়নি পরিবর্তন, আগের ১৯২তম স্থানেই জামাল ভূঁইয়ার দল। বাংলাদেশের চেয়ে ৫১ ধাপ এগিয়ে থাকা কুয়েতকে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই দেখছেন অধিনায়ক।

প্রাথমিক লক্ষ্য পূরণ করে সাফের সেমির টিকিট কাটা ক্যাবরেরার শিষ্যরা আত্মবিশ্বাসে টগবগ করছে। দীর্ঘ ১৪ বছর পর টুর্নামেন্টটির শেষ চারে খেলা নিশ্চিত হওয়ায় শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে যাওয়ার আশার পালেও হাওয়া লেগেছে। অধিনায়ক জামালের কথাতেও ঝরেছে সেই আশাবাদ।

ম্যাচ শুরু শনিবার বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে। শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জামাল বললেন, ‘কুয়েত বেশ শক্তিশালী দল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। আমরা নিজেদের উপর বিশ্বাস রাখছি। আমাদের ভালো খেলোয়াড় আছে, যারা প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারে। প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দিতে পারে। মানসিকভাবে ম্যাচটির জন্য আমরা শতভাগ প্রস্তুত।’

অতি-আত্মবিশ্বাস যেন হিতে বিপরীতে না হয়, সে ব্যাপারেও দলকে সতর্কবার্তা দিয়ে রাখলেন জামাল। বলেছেন, ‘আমাদের আত্মবিশ্বাস আছে। তবে অতি-আত্মবিশ্বাস ভালো নয়। কুয়েতের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। ভারতের বিপক্ষে তাদের ম্যাচটা আমরা দেখেছি। আমাদের টিম মিটিংয়ে বিস্তারিত আলাপ হয়েছে। ফাইনাল থেকে আমরা একধাপ দূরে। আমরা শুধু অংশ নিতে আসিনি, ভালোকিছু করতে এসেছি। বাংলাদেশের অনেক মানুষ আমাদের খেলা দেখছেন, দোয়া করছেন। আমাদের ভালো কিছু করার দায়িত্ব আছে, দায়িত্ব নিতে হবে। আশা করি ভালো কিছুই করতে পারবো।’

একসময় মালদ্বীপ ও ভুটানের মতো প্রতিপক্ষকে বলে-কয়েই হারাতো বাংলাদেশ। সেই সুদিনের দেখা বহু বছর মেলেনি। ফিফা র‍্যাঙ্কিংয়েও দল দুটির পেছনে পড়ে গেছে লাল-সবুজের দল। এবারের সাফে সেই হারানো অতীত ফেরানোর ইঙ্গিত মিলেছে। জামাল অন্তত এমনই মনে করছেন, ‘ইতিমধ্যে একধাপ পার করেছি। মালদ্বীপ ও ভুটানের প্রতি আমাদের সম্মান ছিল। আমাদের পরের ধাপ পেরোতে হবে।’

কুয়েতের বিপক্ষে ম্যাচের পরিকল্পনা প্রসঙ্গে জামাল বললেন, ‘আমাদের আক্রমণাত্মক হতে হবে। নিজেদের খেলাটা খেলতে হবে। নিজেদের উপর ফোকাস থাকতে হবে। গোল হজম করা যাবে না, নিজেদের জালে বল পাঠানো চলবে না। রক্ষণ ঠিক রাখা, পাল্টা আক্রমণে যাওয়ার ব্যাপারেও নজর রাখতে হবে।’

Tags: কুয়েতজামালবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

যে কারণে অপুর ‘লাল শাড়ি’ দেখতে বললেন শাকিব

Next Post

শনিবার সকালে ‘পায়ের তলায় মাটি নাই’

Next Post
দুজন পুলিশ কর্মকর্তা একজন আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার সকালে ‘পায়ের তলায় মাটি নাই’

ফুটবল খেলোয়াড় সংবাদ সম্মেলনে, বাংলাদেশের জাতীয় দলের প্রতিনিধি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কেউ আমাদের থেকে কিছুই আশা করেনি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT