চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪০ বছর পর ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি ৮৬ ব্যাচের পুনর্মিলনী

শেখ মহিউদ্দীন by শেখ মহিউদ্দীন
3:39 অপরাহ্ন 13, জুন 2026
in জনপদ, ময়মনসিংহ
A A
পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ৪০ বছর পর ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৬ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্রিত হয়ে শৈশব ও স্কুলজীবনের নানা স্মৃতি রোমন্থন করেন। আবেগঘন পরিবেশে মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।

শুক্রবার রাতে ময়মনসিংহ নগরীর সেভেন স্টার পার্টি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে অর্ধশতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। সাংবাদিক শেখ মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা-১১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

পুনর্মিলনী উপলক্ষে শেখ মহিউদ্দিন আহমেদকে সভাপতি এবং মো. সাইফুল ইসলাম লিটনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। একই সঙ্গে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি ১৯৮৬ ব্যাচের উপদেষ্টা মনোনীত করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি মতিউর রহমান জগলো, মো. নূরুল ইসলাম সরকার, আহসান উল্লাহ রুবেল, মো. সিরাজুল ইসলাম ও মো. খাইরুল ইসলাম; সহ-সাধারণ সম্পাদক মো. এনামুল কবির ও আশরাফুল উদ্দিন সরকার; অর্থ সম্পাদক মো. শাহজাহান; সহ-অর্থ সম্পাদক মো. মাসুদ খান; সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম করিম; শিক্ষা ও সাহিত্য সম্পাদক অধ্যাপক মো. মহসীন; দপ্তর সম্পাদক শাখাওয়াত হোসেন কাজল; তথ্য ও প্রযুক্তি সম্পাদক আসাদুজ্জামান খান আসাদ; সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাকির হোসেন; স্বাস্থ্য সম্পাদক ডা. সুবল কুমার রায় এবং সমাজকল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম মানিক।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. শফিকুল ইসলাম, গোলাম ফারুক স্বপন, মো. নজরুল ইসলাম, শহিদুল ইসলাম মণ্ডল, সাইদুর রহমান, মাহাবুবুর রহমান স্বপন ও উপদেষ্টা মো. কামরুজ্জামান তুহিন। সভায় সদস্য ফরম পূরণ, ভর্তি ও মাসিক চাঁদা নির্ধারণ, ব্যাংক হিসাব খোলা, সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, নিবন্ধনসহ বিভিন্ন সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও নবনিযুক্ত উপদেষ্টা ফখর উদ্দিন আহমেদ তাঁর ব্যক্তিগত তহবিল থেকে সংগঠনের জন্য ১ লাখ টাকা অনুদান ঘোষণা করেন।

এছাড়া নবনির্বাচিত সহ-সভাপতি মো. নূরুল ইসলাম সরকার ৫০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। শেষে সভাপতি শেখ মহিউদ্দিন আহমেদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। পরে অংশগ্রহণকারীদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়।

Tags: পুনর্মিলনী
Previous Post

মে মাসে সড়ক, রেল ও নৌপথে প্রাণ গেছে ৬৭১ জনের

Next Post

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হলেন ইলন মাস্ক

Next Post
ইলন মাস্কের কাছ থেকে একটি ছবি, তার মুখের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হলেন ইলন মাস্ক

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠের ছবি, সামরিক পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT