চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:02 অপরাহ্ন 13, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠের ছবি, সামরিক পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারতের সেনাবাহিনীর নতুন প্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর অবসরের পর আগামী ৩০ জুন তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

নিউজ এইটটিন জানিয়েছে, শনিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠকে পূর্ণাঙ্গ জেনারেল পদমর্যাদায় ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ৩০ জুন দায়িত্ব গ্রহণ করবেন এবং ৩১ আগস্ট ২০২৮ পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন।

বর্তমানে ধীরাজ শেঠ ভারতীয় সেনাবাহিনীর উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রায় চার দশকের সামরিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড, প্রশাসনিক ও কৌশলগত পদে দায়িত্ব পালন করেছেন। ধীরাজ শেঠ ভারতের খড়গবাসলার জাতীয় প্রতিরক্ষা একাডেমির সাবেক শিক্ষার্থী। তিনি ১৯৮৬ সালে সাঁজোয়া বাহিনীতে কমিশনপ্রাপ্ত হন।

কর্মজীবনে মরু অঞ্চলে একটি সাঁজোয়া রেজিমেন্ট, একটি সাঁজোয়া ব্রিগেড এবং জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবিরোধী বাহিনীর নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তিনি সুদর্শন চক্র কোরের কমান্ডার এবং দিল্লি এলাকার প্রধান সামরিক কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন। সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে তিনি ফ্রান্সের প্যারিসে অবস্থিত সামরিক কলেজে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

এছাড়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রতিরক্ষা ব্যবস্থাপনা বিষয়ক বিশেষ কোর্স এবং ভারতের নয়াদিল্লির জাতীয় প্রতিরক্ষা কলেজে উচ্চতর প্রতিরক্ষা শিক্ষা সম্পন্ন করেন। ধীরাজ শেঠ জাতিসংঘের অ্যাঙ্গোলা শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক, পরিচালন ও কৌশলগত পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

Tags: সেনাপ্রধান
Previous Post

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হলেন ইলন মাস্ক

Next Post

চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Next Post
চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু, পরিবারের শোক. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চ্যাটজিপিটি-জেমিনি ও অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যালগরিদমের প্রতিনিধিরা বিশ্বকাপ ট্রফির পাশে দাঁড়. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাটজিপিটি-জেমিনি জানিয়ে দিলো কার হাতে উঠতে পারে বিশ্বকাপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT