চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বারবার হিন্দু নারীকে বিয়ে, আমিরের বিরুদ্ধে ভারতে বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:26 অপরাহ্ন 11, জুলাই 2026
in বিনোদন
A A
ভারতে হিন্দু নারীর বিয়ের প্রতিবাদে বিক্ষোভ ও মিছিল।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই প্রাক্তন এবং তিন সন্তানকে সঙ্গে নিয়ে খুব সম্প্রতি তৃতীয়বার আইনি বিয়ে সারেন আমির খান। ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে গৌরীকে তৃতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করেন আমির খান। কিন্তু আমিরের এই বিয়ে নিয়েই তৈরি হল প্রশ্ন।

কেন বারবার শুধুমাত্র হিন্দু নারীকেই বিয়ে করেন অভিনেতা? এই প্রশ্ন তুলে অভিনেতাকে দেশের বাইরে বিতাড়িত করার প্রসঙ্গে সরব হয়েছে ভারতের বেশকিছু হিন্দু সংগঠন, এমনই খবরই ছেপেছে দেশটির প্রায় সব গণমাধ্যম।

খবর অনুযায়ী, সম্প্রতি বিহারের ফোরবেসগঞ্জ এলাকায় আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে এক বিক্ষোভ প্রদর্শন করা হয়। আমিরের বিরুদ্ধে লাভ জিহাদের অভিযোগ তুলে অভিনেতার কুশপুতুল জ্বালায় বিক্ষোভকারীরা। বজরং দলের সদস্যরা আমির খানকে জেহাদি বলে স্লোগান তোলে।

বজরং দলের এই বিক্ষোভ প্রদর্শনের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দলের নেতা মনোজ সোনি একটি বিবৃতিতে বলেন, ‘আমির খান বারবার হিন্দু নারীদের বিয়ে করছেন। তাদের গর্ভবতী করছেন। কেন তিনি মুসলিম কোন নারীকে বিয়ে করেন না? এটা হিন্দুদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।’

মনোজ সোনি আরও বলেন, ‘হিন্দু নারীদের তিনি মুসলিম ধর্মে কনভার্ট করছেন না ঠিকই কিন্তু সন্তানদের নাম রাখছেন নিজের ধর্মের নাম অনুসারে। কেন শুধুমাত্র বারবার হিন্দু মেয়েদের প্রেমেই পড়েন তিনি? যদি বিয়েও করেন তাহলে কেন বারবার ডিভোর্স করেন?’

সমাজের সম্প্রীতি নষ্ট করার অভিযোগ তুলে সরকারের কাছে আমিরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবি জানান মনোজ। যদিও শুধুমাত্র বজরং দল নয়, আমিরের এই তৃতীয় বিয়ে নিয়ে সরব হয়েছেন বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিনও। তিনিও আমিরের বারবার হিন্দু মেয়েদের বিয়ে করার প্রসঙ্গে প্রশ্ন তোলেন।

১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। এরপর ২০০২ সালে বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছিলেন তিনি। পরবর্তীকালে ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির কিন্তু ২০২১ সালে আবার বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছিলেন তারকা দম্পতি। দ্বিতীয় বিবাহ বিচ্ছেদের কিছু মাস পরেই তিনি নিজের নতুন বান্ধবীর সঙ্গে পরিচয় করান। তারপরেই সকলকে চমকে দিয়ে চলতি মাসে তৃতীয় বিয়ের সারেন তিনি।

Tags: আমির খানগৌরী স্প্র্যাটবলিউডবিক্ষোভ
Previous Post

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

Next Post

রোবোসাব-২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের নেতৃত্বে শ্রীমঙ্গলের অর্কপ্রতীক

Next Post
বাংলাদেশের নেতৃত্বে শ্রীমঙ্গলের অর্কপ্রতীক রোবোসাব-২০২৬ প্রতিযোগিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোবোসাব-২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের নেতৃত্বে শ্রীমঙ্গলের অর্কপ্রতীক

মেসি ও স্কালোনি আর্জেন্টিনার জার্সিতে একে অপরকে স্বাগত জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি যে যন্ত্রের মতো, স্কালোনিকে অবাক করে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT