চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই সমীরের নিশানায় আবারও শাহরুখ পরিবার!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:10 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
শাহরুখ খান ও তার পরিবারের সদস্যরা এক অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও এনসিবি-র প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের নিশানায় শাহরুখ পুত্র আরিয়ান খান। সম্প্রতি মুক্তি পেয়েছে আরিয়ানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’। সিরিজের একটি চরিত্রের সঙ্গে দর্শক মিল পেয়েছে সমীর ওয়াংখেড়ের।

চরিত্রটির মাধ্যমে এনসিবি-র প্রাক্তন কর্মকর্তাকে নাকি খোঁচা দিয়েছেন আরিয়ান! এই অভিযোগে শাহরুখ খান ও গৌরী খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা করলেন সমীর ওয়াংখেড়ে।

এই সিরিজে বলিউডের বিভিন্ন বিষয় নিয়ে খোঁচা দিয়েছেন আরিয়ান। তার মধ্যে অন্যতম আরিয়ানের মাদক কাণ্ড।

২০২১ সালে মাদকযোগের অভিযোগে একটি ক্রুজ পার্টি থেকে গ্রেপ্তার করা হয়েছিল আরিয়ানকে। সেই সময়ে এনসিবি আধিকারিক ছিলেন সমীর। কারাগারেও থাকতে হয়েছিল শাহরুখ-পুত্রকে। পরে এই মামলা থেকে অব্যাহতি পেয়েছিলেন তিনি।

‘ব্যাডস অব বলিউড’ ওয়েব সিরিজে এক এনসিবি কর্মকর্তার চরিত্রকে ব্যঙ্গ করা হয়েছে। সেই চরিত্রে যিনি অভিনয় করেছেন তার সঙ্গে চেহারার সাদৃশ্যও রয়েছে সমীর ওয়াংখেড়ের, দাবি নেটাগরিকের। সেই চরিত্রটি দেখেই মামলা ঠুকেছেন সমীর। আবেদনে এই সিরিজকে ‘মিথ্যা, মানহানিকর ও বিদ্বেষপরায়ণ’ বলে দাবি করেছেন সমীর।

প্রাক্তন এনসিবি কর্মকর্তার দাবি, “মাদকবিরোধী সংস্থার বিরুদ্ধে এই ওয়েব সিরিজ খুবই নেতিবাচক এবং ভিত্তিহীন। আইন প্রয়োগকারী সংস্থাগুলির উপরেও মানুষের আস্থা নষ্ট করার চেষ্টা করেছে এই সিরিজ।” সমীরের দাবি, তার ভাবমূর্তিকে নষ্ট করার উদ্দেশ্য নিয়েই এই সিরিজটি তৈরি করা হয়েছে।- টাইমস অব ইন্ডিয়া

Tags: ওয়েব সিরিজরেড চিলিস এন্টারটেইনমেন্টশাহরুখ পুত্রশাহরুখ পুত্র আরিয়ান খানসমীর ওয়াংখেড়ে
Previous Post

দুই-তিন ফসলি জমিতে কোন স্থাপনা নির্মাণ করা যাবে না: কৃষি উপদেষ্টা

Next Post

ভ্রমণের জন্য সেন্ট মার্টিন খোলা রাখার নতুন সময় ঘোষণা

Next Post
প্রধান আলোচকসহ অন্যান্যরা ভ্রমণের জন্য সেন্ট মার্টিন খোলা রাখার ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্রমণের জন্য সেন্ট মার্টিন খোলা রাখার নতুন সময় ঘোষণা

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT