চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল: নাজমুল ও অপুর গোল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:25 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে হারিয়ে ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুরুর দিকে ৪০ সেকেন্ডের ব্যবধানে নাজমুল হুদা ফয়সাল এবং অপু রহমান গোল করেন। ২-০ গোলে জয় তুলে শিরোপামঞ্চে পৌঁছেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ফাইনালে লাল-সবুজদের প্রতিপক্ষ হবে দ্বিতীয় সেমিতে জয়ী ভারত বা নেপাল।

ম্যাচের তৃতীয় মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। গোলকিপার বল বাঁ-পাশে ঠেলে দেয়ার চেষ্টার সময় পেয়ে যান অপু রহমান। তিনি বল বাড়িয়ে দেন রিফাত কাজীর দিকে, পাকিস্তান গোলকিপার সামার রাজ্জাক বল ধরতে গেলেও হাত গলে বেরিয়ে যায়। বল পান বাংলাদেশ অধিনায়ক ও ফরোয়ার্ড নাজমুল হুদা ফয়সাল, জালে জড়াতে ভুল করেননি, ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

প্রথম গোল হজমের ৪০ সেকেন্ডের মধ্যেই আরেক গোল যায় পাকিস্তানের জালে। গোল করেন অপু রহমান। ডি বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের জোরাল শটে সেকেন্ডবারে টপকর্নার দিয়ে গোল করেন এ উইঙ্গার। এক মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

প্রথমার্ধে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল আরও একটি গোল করেছিলেন। অফসাইডে বাতিল হয়ে যায়। পাকিস্তানও একটি গোল করেছিল, সেটিও অফসাইডে বাতিল হয়। এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর পাকিস্তান ভালো কিছু সুযোগ তৈরি করলেও বাংলাদেশ গোলকিপার আরিফ রহমান ইমতিয়াজের কল্যাণে বেঁচে যায় বাংলাদেশ। বিপরীতে মাহিন মিয়া সজীব, মোহাম্মদ মানিক গোলের সুযোগ পেলেও পাকিস্তান গোলকিপারের দৃঢ়তায় ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল।

Tags: আরিফওপুনাজমুলপাকিস্তানবাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাফ চ্যাম্পিয়নশিপ
Previous Post

ভ্রমণের জন্য সেন্ট মার্টিন খোলা রাখার নতুন সময় ঘোষণা

Next Post

ইন্দোনেশিয়ায় স্কুলে সরকারি খাবার খেয়ে অসুস্থ হাজারের বেশি শিশু

Next Post
অসুস্থ শিশুদের জন্য জরুরি চিকিৎসা প্রদান করছে স্বাস্থ্যকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্দোনেশিয়ায় স্কুলে সরকারি খাবার খেয়ে অসুস্থ হাজারের বেশি শিশু

বাংলাদেশ পুলিশ কর্মকর্তাদের বৈঠক, আলোচনাসভা ও প্রেস কনফারেন্স. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে জঙ্গিবাদ নেই, থেমে থাকারও সুযোগ নেই : এটিইউ প্রধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT