এক্সট্রেস ইন্স্যুরেন্স লিমিটেড (ইআইএল) -এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. বদিউজ্জামান লস্কর। বীমা কোম্পানীর নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) গত ২৮ জানুয়ারি তার নিয়োগ অনুমোদন দেয়।
তিনি বীমা পেশায় দীর্ঘ ২৮ বছয় অত্যন্ত সুনামের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বদিউজ্জামান লক্ষর ১৯৯৫ সালের ২ মে বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এ ডেপুটি ম্যানেজার পদে যোগদানের মাধ্যমে বীমা পেশার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে নর্দান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এ সহকারি ভাইস প্রেসিডেন্ট, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড-এ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড-এর সহকারি ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি।
২০২৩ সালের ১০ অক্টোবর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৩০৫ তম সভায় মো. বদিউজ্জামান লস্করকে মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে। যার প্রেক্ষিতে বীমা কোম্পানীর নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) চলতি বছরের ২৮ জানুয়ারি তার নিয়োগ অনুমোদন দেয়। দীর্ঘ কর্মময় জীবনে মেধা, দক্ষতা ও সততার মাধ্যমে তিনি দেশের অন্যতম সেরা বীমা ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
বদিউজ্জামান লস্কর গোপালগঞ্জ জেলার মকসুদপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা কমার্স কলেজ থেকে এইচএসসি এবং শান্ত মরিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়টিভ টেকনোলজি থেকে সমাজ বিহান ও নৃবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি বীমা বিষয়ক বিভিন্ন সভা-সেমিনারে যোগদান করেন।









