চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষতিপূরণের রায়ের সাথে শিশু পেল বিচারপতির চকলেট, খুশি বাবা-মা

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
1:06 অপরাহ্ন 31, জানুয়ারি 2024
in আদালত
A A
বিচারপতি শিশুদের সঙ্গে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষতিপূরণের রায়ের পাশাপাশি স্কুল ছাত্র নাহিদ পেলেন বিচারপতির চকলেট। বিনা ফি’তে আদালতে লড়া আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতায় বাবা-মায়ের চোখে তখন আনন্দাশ্রু।

দারিদ্র্যের কষাঘাতে ওয়ার্কশপে কাজ করতে গিয়ে ডান হাত কাটা পড়া স্কুল ছাত্র নাহিদকে ৩০ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে সপ্তম শ্রেণীতে পড়ুয়া নাহিদকে তার এইচএসসি পাস পর্যন্ত প্রতি মাসে ৭ হাজার টাকা করে দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ। এখানেই শেষ নয়, ছোট্ট নাহিদকে এজলাসের সামনে ডেকে নিয়ে তার কথা শুনলেন। দুষ্টমি না করে ভালো করে লেখাপড়া করতে বলার পাশাপাশি নাহিদের হাতে দুটি চকোলেট তুলে দিলেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি নাইমা হায়দার।

এসময় বিচারপতি নাইমা হায়দার ছোট্ট নাহিদকে বলেন, অনেক বড় হও। আমি তো একদিন অবসরে যাবো, বুড়ো হয়ে যাবো। তখন এসে দেখা করো। তখন হয়ত তুমি অনেক বড় অফিসার হবে, সেই দোয়া করি।

একপর্যায়ে ছোট্ট নাহিদ তার বাবা-মা ও ছোট ভাইকে নিয়ে আদালত কক্ষ থেকে বের হলে আবেগঘন এক পরিবেশের সৃষ্টি হয়। নাহিদের বাবা-মা তাদের পক্ষে বিনা ফিতে হাইকোর্টে লড়া আইনজীবীকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকেন। যে কান্না ছিল বিজয়ের।

আদালতে আজ নাহিদের পক্ষে ছিলেন আইনজীবী অনীক আর হক ও মো. বাকির উদ্দিন ভূইয়া। ওয়ার্কশপ মালিকের পক্ষে ছিলেন আইনজীবী মো: কামরুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

আজকের রায়ের বিষয়ে ব্যারিস্টার অনিক আর হক বলেন, ‘হাইকোর্ট নাহিদকে ১৫ লক্ষ টাকা করে ১০ বছর মেয়াদি দুটি ফিক্সড ডিপোজিট করে দিতে নির্দেশ দিয়েছেন। আগামী এপ্রিল মাসের মধ্যে একটি ও ডিসেম্বর মাসের মধ্যে আরেকটি ফিক্সড ডিপোজিট ইসলামী ব্যংক যাত্রাবাড়ী শাখায় নাহিদের অ্যাকাউন্টে করে দিতে বলা হয়েছে। সেই সাথে নাহিদের এইচএসসি পাস করা পর্যন্ত প্রতি মাসে ৭ হাজার টাকা করে দিতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া প্রতি তিন মাস পর পর এবিষয়ে আদালতকে জানাতে বলে নাহিদের বিষয়টি চলমান বিচারিক প্রক্রিয়ায় রাখা হয়েছে।’

ঘটনার শুরু ২০২০ সালে করোনাকালে। চতুর্থ শ্রেণিতে পড়া নাহিদের বয়স তখন ১০ বছর। সংসারের চাপ সামলাতে ছোট্ট নাঈমকে তার মা–বাবা কিশোরগঞ্জের ভৈরবের নূর ইঞ্জিনিয়ারি ওয়ার্কশপে কাজে দেন। ওই ওয়ার্কশপেই ভারি কাজ করতে বাধ্য হয়ে ছোট্ট নাহিদের ডান হাতটি মেশিনে ঢুকে যায়। অস্ত্রোপচার শেষে কনুই থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয় নাহিদের ডান হাতটি। এঘটনায় ক্ষতিপূরন চেয়ে হাইকোর্টে রিট করা হয়।

Tags: হাইকোর্ট
Previous Post

দর্শক জরিপে পুরস্কার পেল ‘মুজিব’

Next Post

বিশ্ব ইজতেমায় হেলিকপ্টার টহলসহ থাকছে র‌্যাবের ৭ স্তর নিরাপত্তা

Next Post
র‌্যাবের নিরাপত্তা কর্মীরা বিশ্ব ইজতেমায় টহল দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ইজতেমায় হেলিকপ্টার টহলসহ থাকছে র‌্যাবের ৭ স্তর নিরাপত্তা

বিচারকের মনোযোগী চেহারা, গভীর চিন্তাভাবনা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইলন মাস্কের ৫৬ বিলিয়ন ডলার আটকে দিল আদালত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT