চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালিতে কেন বাঁধনের কান্না পাচ্ছিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:17 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

ইতালির ভেনিসে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেখানে গিয়ে এক প্রবাসী বাংলাদেশির আন্তরিক সহযোগিতায় আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় সেই অভিজ্ঞতার কথা জানান তিনি। চলন্ত বাসে বসে নিজের ফেসবুকে প্রায় দুই মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন বাঁধন। সেখানে তিনি বলেন, লিডো থেকে রোমে এসেছেন তিনি। এরপর বাসে করে মেস্ত্রের দিকে যাচ্ছিলেন। এর আগে লিডোতে লাগেজ নিয়ে দিশেহারা হয়ে ঘুরছিলেন, কোনদিকে যাবেন বুঝতে পারছিলেন না। তখনই এক বাংলাদেশির সঙ্গে তার দেখা হয়।

বাঁধন বলেন, ‘তাকে দেখে মনে হলো, উনি বাংলাদেশ থেকে এসেছেন। পরে জিজ্ঞেস করে জানতে পারি, ওনার নাম মাহি। আট বছর ধরে ইতালিতে থাকেন। বাড়ি শরীয়তপুর। দরকারের সময় তিনি আমাকে এমনভাবে সাহায্য করেছেন যে আমার এখন কান্না পাচ্ছে।’

কান্নাজড়িত কণ্ঠে বাঁধন আরও বলেন, ‘আমি লাগেজ নিয়ে ঘুরছিলাম, কোনদিকে যাব বুঝতে পারছিলাম না। তিনি আমাকে বাসে আমার চাচাতো ভাইয়ের কাছে পৌঁছে দিতে যাচ্ছেন। তিনি চাননি বলে তার ছবি পোস্ট করলাম না। আমার এক ভাই আরেক ভাইয়ের কাছে আমাকে পৌঁছে দিতে চাচ্ছে। আসলে আমরা বাংলাদেশিরা এভাবেই মানুষকে ভালোবাসি। এই ঘটনায় আমি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছি।’

এদিকে, ইতিহাস গড়ে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক ‘অরিজন্তি’ বিভাগে প্রদর্শিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। স্থানীয় সময় বেলা সোয়া ২টায়, বাংলাদেশ সময় ৬ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টায় সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

সিনেমাটির মুখ্য চার নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন। সিনেমাটি পরিচালনা করেছেন রুবাইয়াত হোসেন।

Tags: আজমেরী বাঁধনইতালিভেনিসলিড বিনোদন
Previous Post

এক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

Next Post

দুদকের মহাপরিচালক হলেন নাজমুল হাসান

Next Post
ছবি: সংগৃহীত

দুদকের মহাপরিচালক হলেন নাজমুল হাসান

জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো ৪০তম ফোবানা কনভেনশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT