ফ্লোরিডায় জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বড় আয়োজন ফোবানার ৪০তম কনভেনশন। টানা তিন দিনের আয়োজনে ছিল বাংলাদেশের সংস্কৃতি, খাবার, গান, নাচ ও নতুন প্রজন্মের অংশগ্রহণ। কনভেনশনে যোগ দিয়ে আবেগ ও অনুভূতির কথা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আয়োজকরাও প্রকাশ করেছেন সন্তুষ্টি।








