চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে বলিউডে বড় ধামাকা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:51 অপরাহ্ন 26, মার্চ 2024
in বিনোদন
A A
বলিউডের বিভিন্ন সিনেমার চরিত্রের ছবি, অ্যাকশন, ড্রামা ও ফ্যান্টাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

২৫ বছর আগে অমিতাভ বচ্চন ও গোবিন্দ অভিনীত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ছবি বলিউডে সাড়া ফেলে দিয়েছিল। সেই ছবির রিমেক নিয়েই এবার বড় পর্দা কাঁপাতে আসছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ।

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যেই আগামী ১০ এপ্রিল ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এই ছবি। যা নিয়ে এমনিতেই আগ্রহী ছিলো দর্শক। মঙ্গলবার এই ছবির ট্রেলার দর্শকের সেই উৎসাহকে আরও একটু উসকে দিল।

অ্যাকশন প্যাকড আসন্ন এই সিনেমাতে রয়েছে ভরপুর কমডির রসদ। সেই সঙ্গে অক্ষয় ও টাইগারের এই যুগলবন্দি মাত করেছে ট্রেলারেই।

অ্যাকশনে ভরপুর প্রায় সাড়ে তিন মিনিটের ট্রেলারে সন্ত্রাসবাদীদের হাত থেকে দেশকে রক্ষা করতেই প্রতিজ্ঞাবদ্ধ হতে দেখা যায় অক্ষয় ও টইগারকে। সেই প্রেক্ষিতে অ্যাকশনের দৃশ্যের সঙ্গে রয়েছে পাওয়ারফুল সংলাপও।

পৃথ্বীরাজ সুকুমারনকে দেখা যাবে কবীরের চরিত্রে। যে এই দেশের সবচেয়ে শক্তিশালী ও বিপজ্জনক একটি অস্ত্র নিজের দখলে নিয়ে নেয়। সেটি উদ্ধার করতেই যুদ্ধক্ষেত্রে নামবেন অক্ষয়-টাইগার। যদিও পুরো ট্রেলারে পৃথ্বিরাজের মুখ দেখা যায়নি!

এছাড়াও ‘বড়ে মিয়া ছোটে মিয়া’র ট্রেলারে পুলিশের বেশে নজর কেড়েছেন অভিনেতা রণিত রায়। সাইকোপ্যাথ কিলারকে ধরতে আরও দুজন শক্তিশালী সাইকোর প্রয়োজন। অক্ষয়-টাইগার শেষ পর্যন্ত সেই কিলারকে ধরতে পারবেন? ভারতকে রক্ষা করার লড়াইয়ে শেষ পর্যন্ত এই জুটির জয় হয় কিনা সেটাই বড়ে মিয়া ছোটে মিয়ার গল্পের মূল রসদ।

আলী আব্বাস জাফর পরিচালিত ও বাসু ভাগনানির প্রযোজিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ছবিতে অক্ষয়-টাইগার ছাড়াও দেখা যাবে মানুশি চিল্লার এবং আলায় ফার্নিচারওয়ালাকে।

Tags: 'বড়ে মিয়া ছোটে মিয়া'অক্ষয় কুমারটাইগার শ্রফট্রেলার
Previous Post

দারুণ লড়েও পরাজয়ের বেদনায় পুড়ল বাংলাদেশ

Next Post

উপাচার্যকে চাকরির বিনিময়ে ১০ লক্ষ টাকা দেয়ার প্রস্তাব এক তরুণীর

Next Post
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার, গেটের উপর লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

উপাচার্যকে চাকরির বিনিময়ে ১০ লক্ষ টাকা দেয়ার প্রস্তাব এক তরুণীর

জাহাজের ধাক্কায় ভেঙে পড়েছে সেতু, হতাহতের আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাজের ধাক্কায় ভেঙে পড়লো সেতু, বহু হতাহতের শঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT