চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাজের ধাক্কায় ভেঙে পড়লো সেতু, বহু হতাহতের শঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:57 অপরাহ্ন 26, মার্চ 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
জাহাজের ধাক্কায় ভেঙে পড়েছে সেতু, হতাহতের আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড প্রদেশের বাল্টিমোর শহরের ‘ফ্রান্সিস স্কট কি’ সেতুটি বড় একটি কার্গো জাহাজের ধাক্কায় ভেঙে পড়েছে। এই ঘটনায় ব্যাপক হতাহতের আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার ২৫ মার্চ স্থানীয় সময় রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনার সময় একাধিক যানবাহন এবং কমপক্ষে ২০ জন লোক নদীতে ডুবে যায়। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা।

বাল্টিমোর ফায়ার ডিপার্টমেন্টের সদস্য কেভিন কার্টরাইট বলেন, প্যাটাপসকো নদীতে অন্তত ২০ জন ব্যক্তি এবং একাধিক যানবাহন ডুবে গেছে। আমরা জানি না যে, সেখানে কেউ বেঁচে আছেন কিনা। ডুবুরিরা বেঁচে থাকা লোকদের উদ্ধারে কাজ করছেন।

ঘটনার সময় ধারণ করা ভিডিওতে দেখা গেছে, মালবাহী জাহাজটি বাল্টিমোর বন্দরে সেতুটির একটি পিলারে ধাক্কা দেয়। ধাক্কার পরই সেতুটি ভেঙে পড়ে এবং বেশ কয়েকটি গাড়ি ও বহু মানুষ নীচের নদীতে পড়ে যান। ধাক্কা দেয়ার পর সেতুর পিলারে আগুন ধরতেও দেখা যায়। জানা গেছে, সিঙ্গাপুরের পতাকাবাহী একটি মালবাহী জাহাজ সেতুটিতে ধাক্কা দেয়। জাহাজটি বাল্টিমোর থেকে শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশে রওনা হয়েছিল।

ঘটনার পরপরই সেতুর ওপরে দুই দিকের সব লেনেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। প্যাটাপসকো নদীর ওপর তৈরি তিন কিলোমিটার দীর্ঘ সেতুটি বাল্টিমোর বন্দরের বাইরের ক্রসিং এবং ইন্টারস্টেট-৬৯৫ রোড বা বাল্টিমোর বেল্টওয়ের মধ্যে যোগাযোগের একমাত্র সেতু। এই ঘটনার পর সেতুর নীচ দিয়ে অন্য কোন জাহাজ চলাচলও বন্ধ রাখা হয়েছে। প্যাটাপসকো নদীর সমস্ত জাহাজ, স্টিমার এবং নৌকাকে অন্যপথে ঘুরিয়ে দিয়েছে মেরিল্যান্ড ট্রান্সপোর্টেশন অথরিটি।

Tags: জাহাজজাহাজের ধাক্কাসেতু
Previous Post

উপাচার্যকে চাকরির বিনিময়ে ১০ লক্ষ টাকা দেয়ার প্রস্তাব এক তরুণীর

Next Post

গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

Next Post
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শিল্পীরা একত্রে সাংস্কৃতিক পরিবেশনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশটা যেনো আর ইতিহাস বিকৃতির শিকার না হয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT