চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবরকে ‘গুরুত্বপূর্ণ’ পরামর্শ জয়াবর্ধনের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:13 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার শাকিব আল হাসান প্যাডেল ক্রিকেট ব্যাট হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন ফরম্যাটে দাপট দেখানো বাবর আজম এমন সময়ে ফর্ম হারালেন, যখন তাকে পাকিস্তানের স্বরূপে খুব দরকার। সময়ের আরেক সেরা বিরাট কোহলির ফর্মহীনতা নিয়ে যতটা আলোচনা চলছিল, ততটা না হলেও বাবরকে নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। নানা মুনি দিচ্ছেন নানান মত, কেউ বাতলে দিচ্ছেন রান ফেরানোর টোটকা। শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনেও সামিল হলেন সেই দলে।

পাকিস্তান অধিনায়কের ব্যাটিং পড়ে ফেলেছেন বোলাররা, সেই কারণেই বাবরের ব্যাটে রান নাই— এমন যুক্তি পছন্দ নয় জয়াবর্ধনের। লঙ্কান সাবেক ব্যাটারের ধারণা, অধিনায়কত্ব এবং একইসঙ্গে দলের সেরা খেলোয়াড় হওয়ার চাপই নিতে পারছেন না বাবর। এখন আবার যুক্ত হয়েছে ক্রিকেট বোদ্ধাদের হরেক উপদেশ। বাবরের উদ্দেশ্যে জয়াবর্ধনের পরামর্শ তাই, খেলায় মনোযোগ দেয়ার।

আইসিসি রিভিউ অনুষ্ঠানে লঙ্কান কিংবদন্তি বলেছেন, ‘যখন দলে বাবরের মতো সেরা খেলোয়াড় থাকবে, তখন তার উপর চাপ ফেলা উচিত নয়। আমি নিশ্চিত এশিয়া কাপে তার খারাপ ফর্ম নিয়ে অনেক আলোচনা হয়েছে। কিন্তু বিশ্বকাপে যাওয়ার আগে দলের সেরা তারকার আত্মবিশ্বাসী এবং নির্ভার থাকাটা জরুরি। তাই বাবরের উপর অনাবশ্যক চাপ তৈরি না করা গুরুত্বপূর্ণ।’

গত এশিয়া কাপে বাজে সময় পার করেছেন বাবর। পুরো টুর্নামেন্টে দলের প্রয়োজন মেটাতে খেয়েছেন খাবি, টি-টুয়েন্টির আসরে তার ব্যাটে আসে সাকুল্যে ৬৮ রান। দলের সেরা ব্যাটারের এমন ফর্ম নিয়ে চলছিল সমালোচনা। তবে পাকিস্তান অধিনায়ককে এখনও সেরাই মানছেন জয়াবর্ধনে। কিছু বিষয় নিয়ে ঠিকঠাক অনুশীলন করলে আবারও পুরনো ধারায় ফিরবেন, বিশ্বাস লঙ্কান সাবেকের।

এশিয়া কাপের বাজে ফর্ম ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজেও চলছে বাবরের। রান পেলেও টি-টুয়েন্টি সুলভ ব্যাটিং নিয়ে আলোচনা হচ্ছে। তবে বাবর খারাপ সময় দ্রুত কাটিয়ে উঠবেন বলেই জয়াবর্ধনের ধারণা, ‘সব বড় বড় ক্রিকেটারের বাজে সময় আসে। বাবরেরও এসেছে। আমি নিশ্চিত তিনিও পুরনো ধারায় ফিরবেন। নিজের সাবলীল খেলার মাঝ দিয়ে যাবেন এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন।’

Tags: এশিয়া কাপ ২০২২টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২পাকিস্তানবাবরমাহেলালিড স্পোর্টস
Previous Post

কাতার বিশ্বকাপের মোবাইল ব্রডকাস্টারের একক স্বত্ব পেল বাংলালিংক

Next Post

থাইল্যান্ডকে হারালেই বিশ্বকাপে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডকে হারালেই বিশ্বকাপে বাংলাদেশ

পরাণ সিনেমার অভিনেতা ও অভিনেত্রীরা শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ২৫ রাজ্যে ‘পরাণ’, চলবে ৭০টি প্রেক্ষাগৃহে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT