চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের ২৫ রাজ্যে ‘পরাণ’, চলবে ৭০টি প্রেক্ষাগৃহে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:40 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
পরাণ সিনেমার অভিনেতা ও অভিনেত্রীরা শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার আমেরিকায় মুক্তি পাচ্ছে রায়হান রাফী পরিচালিত বহুল আলোচিত ছবি ‘পরাণ’। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় শুক্রবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্যে প্রায় ৭০টি প্রেক্ষাগৃহে দর্শক উপভোগ করবেন ছবিটি।

বায়োস্কোপ ফিল্মস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘পরাণ’ মুক্তি সামনে রেখে আগে থেকেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বেশ ভালো রেসপন্স পাচ্ছেন তারা।

ঈদুল আজহায় লাইভ টেকনোলজিস প্রযোজিত ‘পরাণ’সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে এখনও চলছে। বছরের ব্যবসাসফল ছবির তালিকায় সবার উপরে এই ছবির নাম। শুধু তাই নয়, এই সিনেমার ‘চলো নিরালায়’ গানটি রীতিমতো ভাইরাল হয়েছে।

বায়োস্কোপ জানায়, ‘পরাণ’ দেখা যাবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেন্সিলভেনিয়া, কানেটিকাট, ম্যাসাচুসেটস, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, জর্জিয়া,ফ্লোরিডা, টেক্সাস, আলাবামা, লুসিয়ানা, নর্থ ক্যারোলাইনা, ওহাইও, ওকলাহোমা, মিশিগান, ইলিয়ন, কলোরাডো,মিসোরি, কানসাস, ইউটাহ, অরেগন, ওয়াশিংটন, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া’র প্রেক্ষাগৃহে ।

বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ বলেন,‘পরাণ’ ছবিটি মুক্তির পর থেকেই যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিরা দেখার জন্য মুখিয়ে রয়েছে। অবশেষে সবার আগ্রহে সিনেমাটি মুক্তি পাচ্ছে। এরই মধ্যে সিনেমাটির অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। ছবিটি নিয়ে আমরা দারুণ আশাবাদী।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রুবনা রশিদ বলেন,‘পরাণ’ সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ দেখে আমরা মুগ্ধ। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। সবাইকে ছবিটি দেখার জন্য অনুরোধ করছি।

‘পরাণ’ ছবিতে শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহানের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, শিল্পী সরকার, নাসির উদ্দিন খান প্রমুখ।

Tags: আমেরিকানাসির উদ্দিন খানপরাণবায়োস্কোপমিমরাজরাফীরায়হান রাফীরাশেদ মামুন অপুরোজী সিদ্দিকীরোহানলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশিল্পী সরকারসিনেমা
Previous Post

থাইল্যান্ডকে হারালেই বিশ্বকাপে বাংলাদেশ

Next Post

কৃষ্ণা-শামসুন্নাহারের লাগেজে চুরি, বাফুফের ব্যাখ্যা

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ ও অধিনায়ক সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষ্ণা-শামসুন্নাহারের লাগেজে চুরি, বাফুফের ব্যাখ্যা

আইজিপি বেনজীর আহমেদের ছবি, বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ

আইজিপি বেনজীর আহমেদের অবসরের প্রজ্ঞাপন জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT