চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মর্যাদা দিয়ে চরিত্র নির্মাণ করতে বললেন বাঁধন

নির্মাতাদের উদ্দেশে ‘এশা মার্ডার’ খ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধনের অনুরোধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:16 অপরাহ্ন 27, জুন 2025
in বিনোদন
A A
বাংলাদেশি নারী পুলিশ কর্মকর্তা বিভিন্ন পরিস্থিতিতে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে মুক্তিপ্রাপ্ত নারীপ্রধান সিনেমা ‘এশা মার্ডার’–এ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সিনেমা মুক্তির প্রায় কুড়ি দিন পর নিজের ফেসবুকে একটি ভাবনাপ্রসূত পোস্ট দিয়েছেন তিনি।

এই পোস্টের সঙ্গে তিনি ‘এশা মার্ডার’ সিনেমার কিছু স্থিরচিত্রও শেয়ার করেছেন, যেখানে তাকে পুলিশের পোশাকে কঠিন, দৃঢ়চেতা এক অফিসারের চরিত্রে দেখা গেছে।

পোস্টে বাঁধন সিনেমায় ইউনিফর্ম পরা চরিত্রদের যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে উপস্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

বাঁধন লিখেছেন—“চরিত্রের প্রতি সম্মান, পোশাকের প্রতি শ্রদ্ধা জানানো জরুরি। সিনেমায় যখন এমন কাউকে তুলে ধরা হয়, যিনি দেশের জন্য দায়িত্ব পালন করেন—তখন সেটা কেবল একটি পোশাক নয়, কেবল একটি শরীর নয়। এটি একটি দায়িত্ব, একটি আত্মত্যাগের প্রতীক। যারা নীরবে নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তাদের প্রতিনিধিত্ব করে এই চরিত্রটি। সুতরাং, সেটিকে যথাযথ সম্মান দেওয়া প্রত্যেক নির্মাতার ন্যূনতম দায়িত্ব।”

“এই দেশে যারা ইউনিফর্ম পরেন, তারা মূলত দায়িত্ব পালন করতেই তা পরেন— নিজেকে জাহির করার জন্য নয়।” বলেন বাঁধন।

নির্মাতাদের উদ্দেশে বাঁধন লিখেন,“সিনেমা নির্মাতাদের প্রতি সহজ একটি অনুরোধ, মর্যাদা নিয়ে চরিত্র নির্মাণ করুন। উদ্দেশ্য নিয়ে উপস্থাপন করুন।”

সানী সানোয়ার পরিচালিত ‘এশা মার্ডার’ মূলত একটি মিস্ট্রি থ্রিলার, যেখানে ঘটনাপ্রবাহ ঘিরে আবর্তিত হয় একজন নারী পুলিশ অফিসারকে কেন্দ্র করে। সিনেমাটিতে বাঁধনের চরিত্রটি কেবল কাহিনির কেন্দ্রে নয়, বরং বাংলাদেশের মূলধারার সিনেমায় নারীর উপস্থাপনার ক্ষেত্রেও একটি ভিন্ন মাত্রা যোগ করেছে বলে মনে করেন অনেকে।

বাংলাদেশ পুলিশ নারী সদস্যের দৃঢ়প্রতিজ্ঞ চেহারা. Channel i News - চ্যানেল আই নিউজ বাঁধনের পোস্টে ইঙ্গিত পাওয়া যায়, তিনি কেবল একজন অভিনেত্রী হিসেবে নয়, বরং একজন সচেতন শিল্পী হিসেবেও পর্দায় দায়িত্বশীল চরিত্রগুলোর যথাযথ উপস্থাপনায় বিশ্বাসী।

তিনি স্পষ্ট ভাষায় লেখেন—“প্রতিটি চরিত্রকে আবেদনময়ী করে তুলতেই হবে—এমন কোনো নিয়ম নেই। যখন আপনি একটি সম্মানজনক পেশাকে সস্তা উত্তেজনার উপকরণ বানিয়ে ফেলেন, তখন আপনি শুধু চলচ্চিত্রের ভাষাকেই অপমান করেন না, অপমান করেন সেই সব মানুষকেও, যারা সত্যিকারের দেশসেবায় নিয়োজিত। আর দর্শক ‘উত্তেজনা পাচ্ছে’—এই কথায় যদি আপনি গর্ববোধ করেন, তবে সেটা ফিল্ম মেকিং নয়, সেটা এক ধরনের মশকরা!”

তিনি বলেন,“সময় এসেছে উত্তেজনার চেয়ে মূল্যবোধকে প্রাধান্য দেয়ার। সময় এসেছে এমন চরিত্রগুলোকে সম্মান জানানো, যারা কেবল কল্পনার নয়, বরং বাস্তব জীবনের নীরব নায়ক।”

Tags: আজমেরী হকইউনিফর্মএশা মার্ডারপুলিশবাঁধনলিড বিনোদনসিনেমা
Previous Post

স্টার সিনেপ্লেক্সে একই দিনে হলিউডের ৪ ছবি

Next Post

পরীক্ষা দিতে না পারা সেই ছাত্রীর বিষয়ে ‘বিবেচনা’ করছে সরকার

Next Post
শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছে সরকার, পরীক্ষায় না পারা ছাত্রীর বিষয়. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীক্ষা দিতে না পারা সেই ছাত্রীর বিষয়ে ‘বিবেচনা’ করছে সরকার

হালান্ডের ছবি, তিনি ফুটবল মাঠে হাসছেন ও হাত দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি-রোনালদোকে ছাড়িয়ে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT