চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-রোনালদোকে ছাড়িয়ে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:42 অপরাহ্ন 27, জুন 2025
in ফুটবল, স্পোর্টস
A A
হালান্ডের ছবি, তিনি ফুটবল মাঠে হাসছেন ও হাত দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লাব বিশ্বকাপে জুভেন্টাসের বিপক্ষে দারুণ এক জয় তুলেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে একটি গোলের দেখা পেয়েছেন ম্যানসিটির গোলমেশিন নরওয়ের আর্লিং হালান্ড। গোলটি তাকে অন্যন্য এক মাইলফলকে পৌঁছে দিয়েছে। ক্যারিয়ারে ক্লাব ও দেশের হয়ে মোট ৩০০ গোলের দেখা পেয়েছেন ২৪ বর্ষী তারকা।

হালান্ড ৩০০ গোলের মাইলফলকে ছাড়িয়ে গেছেন বিশ্বজয়ী লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও আরেক বিশ্বজয়ী কাইলিয়ান এমবাপেকে। তাদের চেয়ে বেশকিছু ম্যাচ কম খেলেছেন হালান্ড। সিটির হয়ে ১৪৫ ম্যাচে এটি তার ১২৩তম গোল।

৩০০ গোলের কীর্তিতে পৌঁছাতে রোনালদোর লেগেছিল ৫৫৪ ম্যাচ, মেসির লেগেছিল ৪১৮ ম্যাচ এবং কাইলিয়ান এমবাপের ৪০৯ ম্যাচ। এক্ষেত্রে হালান্ডের লেগেছে ৩৭০ ম্যাচ। যা রোনালদোর চেয়ে ১৮৪ ম্যাচ, মেসির থেকে ৪৮ ম্যাচ এবং এমবাপের থেকে ৩৯ ম্যাচ কম।

হালান্ডের এমন কীর্তিতে কোচ পেপ গার্দিওলা বলেছেন, ‘আমার যা বলার আছে তা হল অভিনন্দন। মাত্র ২৪ বছর বয়সে সে ৩০০ গোলের মাইলফলকে পৌঁছেছে। স্ট্রাইকারকে আমি বেশ প্রশংসা করি। হালান্ডের জন্য আমি অনেক খুশি।’

ম্যানচেস্টার সিটি ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে হারিয়েছে ৫-২ গোলের বিশাল ব্যবধানে। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে সৌদি আরবের ক্লাব আল-হিলাল। ম্যাচে হালান্ড গোল করেন ৫২ মিনিটে।

Tags: জুভেন্টাসনরওয়েমেসিরোনালদোলিড স্পোর্টসহালান্ড
Previous Post

পরীক্ষা দিতে না পারা সেই ছাত্রীর বিষয়ে ‘বিবেচনা’ করছে সরকার

Next Post

সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে: প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা speaking at a press conference in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে: প্রধান উপদেষ্টা

হাসপাতালে হিরো আলমের চিকিৎসা চলছে, তার পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

অতিমাত্রায় ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হিরো আলম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT