চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় হতে যাচ্ছে অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:09 অপরাহ্ন 26, জানুয়ারি 2024
in শিক্ষা
A A
অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো ২০২৪ এর বিজ্ঞাপন, ঢাকায় অনুষ্ঠিত হবে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ৩০ জানুয়ারি রাজধানীর পাঁচ তারকা হোটেল লেকশোর গুলশানে ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো ২০২৪’ এর আয়োজন করবে এইচবিডি সার্ভিসেস।

জানা যায়, অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় ৩৫টির বেশি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ঢাকায় হতে যাচ্ছে ‘অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো ২০২৪। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই এক্সপো চলবে। মেলায় অংশগ্রহণকারী অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা জানাবেন অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা, আবেদন প্রক্রিয়া, খরচ, স্কলারশিপ ও চাকরির সুযোগ সম্পর্কে।

আয়োজকরা জানান, আবেদন করতে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি নেওয়া হবে না। অন্যদিকে, অন-স্পট অ্যাডমিশনে থাকছে শিক্ষার্থীদের জন্য একটি ইয়ারবাড।

এডুকেশন এক্সপো চলাকালীন আগ্রহী শিক্ষার্থীরা তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন। সেই সঙ্গে থাকছে স্কলারশিপের সুযোগ।

এক্সপোতে সকল সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের প্রবেশাধিকার উন্মুক্ত এবং অংশগ্রহণকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট ব্যাগ।

বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবেই বেশি পরিচিত অস্ট্রেলিয়া। তবে এদেশের শিক্ষার্থীদের কাছে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করাও বেশ জনপ্রিয়। তাই দেশে শিক্ষা সমাপ্তির পর উচ্চশিক্ষার জন্য অনেকেই এখন ছুটছে অস্ট্রেলিয়ার পথে। অন্যান্য দেশের তুলনায় কম খরচে এমন শান্তিপূর্ণ একটি দেশে মানসম্মত শিক্ষার কারণে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে দেশটি প্রতিবছর হাতছানি দেয় হাজারো আন্তর্জাতিক শিক্ষার্থীকে। উচ্চশিক্ষা গ্রহণের দিক থেকে অস্ট্রেলিয়া বর্তমানে বিশ্বের তৃতীয় জনপ্রিয়তম দেশ। বিশ্বের শীর্ষ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে এখানে। তাই বিশ্বের নানা দেশ থেকে শিক্ষার্থীরা ভিড় করছে এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্যও দেশটি অপেক্ষা করছে তাদের বিশ্বমানের বিশ্ববিদ্যালয় এবং উন্নত শিক্ষার পরিবেশ নিয়ে।

Tags: বিদেশে উচ্চশিক্ষা
Previous Post

হয়ে গেল অভিনেত্রী স্বাগতার বিয়ে

Next Post

টিকিট কালোবাজারি: সহজ ডটকম ও রেলের কর্মচারীদের সিন্ডিকেট

Next Post
নির্বাচিত ব্যক্তিরা জেলে থাকছেন, ছবি তোলা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকিট কালোবাজারি: সহজ ডটকম ও রেলের কর্মচারীদের সিন্ডিকেট

নুরুল আমিনের কবিতার বই ধান শালিকের কাব্যমালা, বইমেলা উপলক্ষে প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলা উপলক্ষে কবি নুরুল আমিনের ‘ধান শালিকের কাব্যমালা’ প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT