চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলা উপলক্ষে কবি নুরুল আমিনের ‘ধান শালিকের কাব্যমালা’ প্রকাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:43 অপরাহ্ন 26, জানুয়ারি 2024
in শিল্প সাহিত্য
A A
নুরুল আমিনের কবিতার বই ধান শালিকের কাব্যমালা, বইমেলা উপলক্ষে প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অমর একুশে বইমেলা-২০২৪ উপলক্ষ্যে বিশিষ্ট লেখক, সাংবাদিক, নাট্যকার, সাহিত্যিক ও কবি মো. নুরুল আমিনের লেখা নতুন বই প্রকাশ হয়েছে। ‘ধান শালিকের কাব্যমালা’ নামক বইটি প্রকাশ করেছে বাডস প্রকাশনী। অমর একুশে বইমেলায় বাডস প্রকাশনীর স্টলে বইটি পাওয়া যাবে। বইটির মূল্য ৩০০ টাকা।

এই বিষয়ে লেখক মো. নুরুল আমিন বলেন, হৃদয়ের আঙিনায় ভালোবাসার রংতুলিতে রঙিন হয়ে ওঠে দেশ ও দেশের প্রকৃতি। আবহমান বাংলার ধান শালিক যেন আমাদের নিকট কুটুম। প্রাচীন ঐতিহ্যের ধান শালিক যেন আমাদের হৃদয়ে দোল খায়। আমরা প্রকৃতির রঙে রঙিন হয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখি। তাই কাব্যিক দৃষ্টিকোণে গড়ে উঠেছে ধান শালিকের কাব্যমালা। এটি আমার লেখা সপ্তম বই।

লেখক মো. নুরুল আমিন জীবন সংগ্রামের কঠিন বাস্তবতায়ও লিখে চলেছেন সমাজ, দেশ ও জীবনবোধ থেকে নেওয়া তার অভিজ্ঞতার কথা। সীমাবদ্ধতা ও প্রতিকূলতাকে জয় করে প্রকাশ হচ্ছে তার একটির পর একটি বই। সীমাহীন আত্মপ্রত্যয়ী এই লেখকের অন্যান্য বইগুলো হচ্ছে- কাব্যগ্রন্থ: ভালোবাসা মরে না, প্রেয়সী, কোনো এক বিকেলে। প্রবন্ধ গ্রন্থ: জেগে উঠি জাগিয়ে তুলি, জীবন জেগে থাকে, ভাগ্য রিমান্ডে এবং নাটক: ভাষা আন্দোলন।

লেখক নুরুল আমিন দ্বীপ জেলা ভোলার লালমোহন পৌরসভার ১১নং ওয়ার্ড বালুচর গ্রামে ১ এপ্রিল ১৯৭৬ সালে জন্মগ্রহণ করেন। ছোটোবেলা থেকে তিনি লেখালেখি করেন। তিনি উপকূল সাহিত্য সংসদের সদস্য সচিব এবং লালমোহন প্রেসক্লাবের ম্যাগাজিন ও সাহিত্য সম্পাদক। তিনি একাধিক জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকার জেলা এবং উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

এছাড়াও তিনি মুক্তবুলি সাহিত্য ম্যাগাজিনের অনলাইন ও প্রিন্ট ভার্সনের নিয়মিত লেখক। ‘ধান শালিকের কাব্যমালা’ বইটি লেখক ও পাঠক মহল গ্রহণ করলে নুরুল আমিনের মতো শেকড়সন্ধানী লেখকরা প্রেরণা পাবে, সৃষ্টি হবে তার মতো নতুন লেখক। এমন প্রত্যাশা জানিয়ে গুণী লেখকের প্রতি শুভ কামনা জানিয়েছেন সাহিত্যপ্রেমীরা।

Tags: বইমেলা
Previous Post

টিকিট কালোবাজারি: সহজ ডটকম ও রেলের কর্মচারীদের সিন্ডিকেট

Next Post

বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস করলে কঠোরভাবে দমন: কাদের

Next Post
Khaleda Zia speaking at a political rally with supporters around her. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস করলে কঠোরভাবে দমন: কাদের

নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু দোসরা ফেব্রুয়ারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT